বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আফ্রিদিদের খেলায় নিষেধাজ্ঞার কারণ জানাল পিসিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৫:৫৯ পিএম

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে ভবিষ্যতে পাকিস্তান দলের অংশগ্রহণে ‘সম্পূর্ণ নিষেধাজ্ঞা’ জারি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিদ্ধান্তের পেছনে ডব্লিউসিএলের ‘পক্ষপাতদুষ্ট আচরণ’ ও ‘রাজনৈতিক প্রভাব’কে দায়ী করেছে বোর্ড।

শনিবার (২ আগস্ট) খেলা শেষ হওয়া ডব্লিউসিএল টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকদের নিয়ে গঠিত পাকিস্তান চ্যাম্পিয়নস দল। তবে এই প্রতিযোগিতার সেমিফাইনালসহ দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের দল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে অস্বীকৃতি জানায়।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পিসিবি বলেছে, ম্যাচ বর্জন করেও ভারতীয় দল পয়েন্ট পেয়ে গেছে, যা খেলার নীতিমালার পরিপন্থী। বোর্ডের ভাষায়, এই আচরণ ‘ভণ্ডামিপূর্ণ ও পক্ষপাতদুষ্ট’। বোর্ড আরও অভিযোগ করেছে, আয়োজকেরা একটি নির্দিষ্ট জাতীয়তাবাদী বয়ান অনুসরণ করে চলেছেন এবং রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে খেলার আদর্শকে বিসর্জন দিয়েছেন।

শনিবার পিসিবির পরিচালনা পর্ষদের ভার্চুয়াল বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ডব্লিউসিএল “আঘাতপ্রাপ্ত অনুভূতি”র জন্য দুঃখ প্রকাশ করলেও, তারা এক ধরনের স্বীকারোক্তি দিয়েছে যে এই সিদ্ধান্ত ক্রিকেটীয় গুণগত মানের ভিত্তিতে নয়, বরং একটি বিশেষ রাজনৈতিক মনোভাবের কারণে নেওয়া হয়েছে। এটি আন্তর্জাতিক ক্রীড়া মহলে এক বিপজ্জনক বার্তা দেয়।’

পিসিবি আরও বলে, ‘আমরা আমাদের খেলোয়াড়দের এমন কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেব না, যেখানে খেলাধুলার মৌলিক চেতনা বিকৃত হয় এবং রাজনীতির প্রভাব খেলার ওপর চাপিয়ে দেওয়া হয়।’ 

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সাবেক খেলোয়াড়দের নিয়ে প্রতিবছর একাধিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যেগুলোর আয়োজক হয় বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। এবারের ডব্লিউসিএল অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের বার্মিংহামে, যেখানে পাকিস্তান ও ভারতের পাশাপাশি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড়রা অংশ নেন।

ডব্লিউসিএলের অন্যতম আয়োজক হারশিত তোমার ভারতের একজন র‍্যাপার এবং সংগীতশিল্পী। তিনি ২০২৪ সালে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করেন। এ ছাড়া বলিউড অভিনেতা অজয় দেবগনও এই টুর্নামেন্টের আরেক সহ-মালিক।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস   পিসিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close