বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লাল বলে ফিরতে আগ্রহী সৌম্য
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৬:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘদিন জাতীয় দলের লাল বলের ক্রিকেটে অনুপস্থিত সৌম্য সরকার। ২০২১ সালে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। এরপর থেকে জাতীয় দলের সাদা পোশাকে আর দেখা যায়নি এই বাঁহাতি ব্যাটারকে। তবে ঘরোয়া ক্রিকেটে মাঝে মাঝে লাল বলে খেললেও, ফের টেস্টে ফিরতে আগ্রহী সৌম্য এমনটাই জানালেন বাংলাদেশ দলের সহকারী কোচ সোহেল ইসলাম।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহেল ইসলাম বলেন, “আপনারা জানেন, সৌম্য জিএসএলে খেলছিল। আমরা যখন লাল বলের অনুশীলন করছিলাম, তখন সে উপস্থিত ছিল না। সে ফিরে আসার পর আমরা সাদা বলের অনুশীলনে মনোযোগ দেই।”

তিনি আরও বলেন, “একজন খেলোয়াড় মাত্র একটিমাত্র ফরম্যাটে সীমাবদ্ধ থাকতে চায় না। সৌম্য নিজেও লাল বলে খেলতে আগ্রহী। তার সেই দক্ষতা ও সক্ষমতা দুটোই আছে, কারণ সে আগেও টেস্ট খেলেছে।”

লাল বল এবং সাদা বলের ক্রিকেটে পার্থক্য তুলে ধরে সোহেল বলেন, “দুই ফরম্যাটে ব্যাটিংয়ের ধরন, মানসিক প্রস্তুতি, ম্যাচ পরিকল্পনা ও শট নির্বাচনে ভিন্নতা থাকে। এজন্য আমরা আলাদা করে প্রশিক্ষণ দিই, যাতে খেলোয়াড়েরা জানে—কোন ফরম্যাটে কেমনভাবে খেলতে হবে।”

তিনি আরও যোগ করেন, “ওয়ানডেতে যেখানে নিয়মিত সিঙ্গেলস নেওয়ার প্রয়োজন পড়ে, টি-টোয়েন্টিতে সেখানে এক রান যাওয়া বলেও চার-ছক্কা মারার মানসিকতা গড়ে তুলতে হয়। ফরম্যাট অনুযায়ী ব্যাটিং কৌশলও তাই বদলে যায়।”

লাল বলের ফরম্যাটে সৌম্যর ফেরার ইচ্ছা ও মানসিকতা ইতিবাচক বলে মনে করছেন কোচ। এখন দেখার বিষয়—বোর্ড ও নির্বাচকেরা তাকে আবারও লাল বলের দলে বিবেচনায় আনেন কি না।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সৌম্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close