বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিভিন্ন অভিযোগ থাকার পরেও ধরাছোঁয়ার বাইরে স্থানীয় আ.লীগ সভাপতি
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৫ পিএম আপডেট: ০৩.০৮.২০২৫ ৪:৪৮ PM

নওগাঁর পত্নীতলার ঘোষনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আবু বকর সিদ্দিক এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্যেও এখনো তাকে আইনের আওতায় বা তাকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে সাবেক হুইপ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারের ছত্র ছায়ায় থেকে অবৈধ ভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি। শুধু তাই নয়, পত্নীতলার ঘোষনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ঘোষনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায় গত ১৭ বছর ধামইরহাট ও পত্নীতলার ক্ষমতার অপব্যবহারে রাজা হিসাবে পরিচিত ছিলেন। তার সিদ্ধান্তে চলতো পুরো এলাকায়। ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়। শুধু তাই নয় তার বিরুদ্ধে দুর্নীতির দমন কমিশন মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগও করা হয়েছিল। কিন্তু সেই লিখিত অভিযোগ তার ক্ষমতাবলেই ধামাচাপা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প ২ এর ৩৩০ টি গৃহ নির্মাণে অনিয়ম, প্রতিটি ঘরের জন্য উপকারভোগীর থেকে ২০ থেকে ৩০ হাজার টাকা করে আদায় করে আত্মসাৎ, বিদ্যুৎ সংযোগ প্রদানের নামে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ, ডিপ অপারেটর এসটিডল্লিউ অপারেটরদের থেকে প্রতি বছর ১০ থেকে ২০ হাজার টাকা জোর পূর্বক গ্রহণ, এছাড়াও নাম মাত্র কাজ করে এডিবির পুরো টাকা আত্মসাৎ, টিআর, কাবিটা, কাবিখা প্রকল্পের নাম মাত্র কাজ করে পুরো টাকা আত্মসাৎস, সেই সাথে গপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষক ও কর্মচারীসহ ৫ জন নিয়োগ, গগনপুর ওয়াজেদীয়া ফাজিল মাদ্রাসায় ৬ থেকে ৭ শিক্ষক কর্মচারী নিয়োগ, ঘোষনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্মচারী নিয়োগ, ঘোষনগর মাদ্রাসায় শিক্ষক কর্মচারী নিয়োগের মাধ্যমে প্রায় ১০ কোটি টাকা গ্রহণের অভিযোগ রয়েছে।

দীর্ঘ ১৭ বছর ধরে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আবু বকর সিদ্দিকের নির্যাতনের শিকার হয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ। তাকে এখন আইনের আওতায় না আনায় স্থানীয় ও উপজেলার বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘এক যুগ আগেও সম্পদ বলতে তার বাবার ১.৫ একর জমি ছাড়া আর কিছুই ছিল না। বর্তমানে এই নেতা সম্পদের পাহাড় গড়েছেন। কৃষি জমি প্রায় ১০ একর, নওগাঁ শহরে ৩ কোটি টাকার জমি, ৫ একর জমির উপর রয়েছে ইট ভাটা, রয়েছে একাধিক ভবন ও মার্কেট, নিজে চলতেন একাধিক বর্ডিগার্ড নিয়ে।’বিশ্বস্ত সূত্রে জানা যায়, ঢাকাতে তার একাধিক ফ্ল্যাট রয়েছে।

স্থানীয় সূত্র আরও জানায়, সর্বশেষ ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে বিজয়ী করতে সাবেক এমপি ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর নির্দেশে একাধিক ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার উঠিয়ে নিয়ে আসার সময় পরিকল্পিত ভাবে তাদের লোকজন দিয়ে দাঙ্গা লাগিয়ে ১১৩ জনের নাম উল্লেখ্য করে আড়াই হাজার নিরীহ অসহায় মানুষের উপর মামলা করে পুরুষ শূন্য করেছিল পুরো ইউনিয়ন।

জুলাই আগস্টের পর থেকে পলাতক রয়েছেন তিনি। সম্প্রতি তাকে ঢাকার মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় দেখা গেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

স্থানীয় ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের দাবি, দ্রুত ঘোষনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আবু বকর সিদ্দিককে আইনের আওতায় নিয়ে আসা হোক।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আ.লীগ   স্থানীয় আ.লীগ নেতা সভাপতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close