বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাই আন্দোলন শিখিয়েছে দেশে কোনো ফ্যাসিস্ট থাকতে পারে না: এ্যানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৪৬ পিএম আপডেট: ০৩.০৮.২০২৫ ৪:৪৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষকে শিখিয়েছে যে দেশে কোনো ফ্যাসিস্ট সরকারের স্থান হতে পারে না বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ রবিবার (০৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ছাত্রদলের এক সমাবেশে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, “আজকের জুলাই আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশে হেলমেট বাহিনী ছাত্রলীগের কোনো অবস্থান থাকতে পারে না।  জুলাই আন্দোলন জানিয়ে দিয়েছে যে এ দেশে শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে, তা না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না।” 

ছাত্রদল নেতাকর্মীদের আশির দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের কথা স্মরণ করিয়ে এ্যানি বলেন, “তৎকালীন সময়েও রাজনৈতিক অনেক সংকট ছিল। বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে জুলুমের শিকার হওয়া সত্ত্বেও জুলাই আন্দোলন সফল করতে পেরেছেন।”

এ্যানি সব রাজনৈতিক দলকে জুলাই-আগস্টের প্রত্যাশা পূরণের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘তা না হলে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাব না।”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতা ও সাবেক ছাত্রনেতারা।  

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জুলাই আন্দোলন   এ্যানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close