বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
স্ত্রীর সাবেক স্বামীর হাতে বর্তমান স্বামী খুন
খুলনা ব্যুরো
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৩:০১ পিএম
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ গ্রামে এই ঘটনাটি ঘটে।

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ গ্রামে এই ঘটনাটি ঘটে।

খুলনায় স্ত্রীর সাবেক স্বামীর হাতে বর্তমান স্বামী খুন হয়েছেন। গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ।

গতকাল শনিবার (২ আগস্ট) খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ গ্রামে এই ঘটনাটি ঘটে।

জানা যায়, রিপা বেগম এবং তার প্রথম স্বামী আসাদুলের দাম্পত্য জীবন ২০ বছরের। আসাদুলের বাড়ি ঝিনাইদহে। তাদের সংসারে চার ছেলেমেয়ে। বছর খানেক পূর্বে দাম্পত্য কলহের কারণে রিপা বেগম স্বামীকে তালাক দেয়। গত ৪/৫ মাস পূর্বে রিপা বেগম (৪০) বিয়ে করেন ভ্যানচালক আলামিনকে (৩৩)।

পুলিশের ধারণা এ ঘটনায় ক্ষুব্ধ হয় আসাদুল। যার পরিপ্রেক্ষিতে ঝিনাইদহ থেকে খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ গ্রামে এসে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে আলামিনকে হত্যা করে।

এলাকাবাসী জানান, আলামিন ওই এলাকার স্থানীয় বাসিন্দা নয়। টিন সেডের একটি ঘরে সে ভাড়া থাকত।

পুলিশ জানায়, ঘটনার দিন শনিবার ঘরের ভিতর দ্বিতীয় স্বামী ভ্যান চালক আলামিন, তার দুই মেয়েকে নিয়ে ঘুমিয়েছিল। খুব ভোরে আলামিনের নাম ধরে ডাক চিৎকার শুনে আলামিন টিনের দরজা খুলে মাথা বের করার সাথেই রিপার পূর্বের স্বামী আসাদুল দা দিয়ে মাথায় কোপ মারে। এরপর দু’জনে ধস্তাধস্তি করতে থাকে আর আসাদুল আলামিনকে দা দিয়ে কোপাতে থাকে। এ সময় দায়ের কোপ ঠেকাতে যেয়ে রিপার হাত কেটে যায়। এভাবে কিছুক্ষণ কুপিয়ে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশের লোকজনের সহযোগিতায় ভ্যানে করে রক্তাক্ত আলামিনকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে ওইদিন রাতে আলামিনের মৃতদেহের দাফন সম্পন্ন হয়।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচএম শাহীন বলেন, “আসাদুলকে গ্রেপ্তারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের একটা বিশেষ টিম এ ব্যাপারে কাজ করছে। আশাকরি খুব দ্রুতই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  স্ত্রী   সাবেক স্বামী   খুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close