শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্ত্রীর পরকীয়ার জেরে সন্তানদের বিষ খাইয়ে আত্মহত্যা করলেন শিক্ষক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ২:৪৩ পিএম

পারিবারিক কলহ এবং স্ত্রীর পরকীয়ার জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা করেছেন একজন স্কুল শিক্ষক। পরে নিজেও করেছেন আত্মহত্যা।

গতকাল শনিবার (২ আগস্ট) এ ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তির নাম অলপেশভাই কান্তিভাই সোলাঙ্কি। ঘটনার পর সন্দেহভাজন নারী ও তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোলাঙ্কির ভাই বলেন, ‘‘তার ভাইয়ের স্ত্রী ফাল্গুনিভাইয়ের সঙ্গে নরেশ কুমার নামে এক ব্যক্তির বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে। এ কারণে তার ভাই চরম মানসিক চাপে ছিলেন এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন।”

সুরাটের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) বিজয় সিং গুজর বলেন, “অলপেশভাই কান্তিভাই সোলাঙ্কি তার স্ত্রীর ফোন রিসিভ না করায় তিনি (স্ত্রী) বাড়িতে গিয়ে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে আত্মীয়স্বজনদের ডেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন দুই সন্তানসহ অলপেশভাই মৃত অবস্থায় পরে আছেন।”

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ৫-৬ পৃষ্ঠার আত্মহত্যার নোট উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুটি ডায়েরি এবং নিহত ব্যক্তির মোবাইল থেকে কিছু ভিডিও উদ্ধার করা হয়েছে। বিগত ১-২ মাস ধরে ডায়েরিতে নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে নোট লিখে রাখছিলেন আলপেশভাই। দুই ডায়েরির মধ্যে একটিতে তিনি কেবল তার স্ত্রীকে উদ্দেশ্য করে সমস্ত তথ্য বিস্তারিতভাবে লিখে রাখেন।

পুলিশ আরো জানিয়েছে, পরকীয়াকে কেন্দ্র করে ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  স্ত্রী   পরকীয়া   আত্মহত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close