বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রাবিতে প্রভাষক নিয়োগে জামায়াতের সাবেক এমপির সুপারিশ, ফেসবুকে প্রবেশপত্র ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ২:৩৯ পিএম আপডেট: ০৩.০৮.২০২৫ ২:৪৮ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে রেফারেন্স-সংবলিত এক প্রার্থীর প্রবেশপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্টোরির মাধ্যমে প্রবেশপত্রটি ছড়িয়ে পড়ে।

শনিবার (২ আগস্ট) রাতে প্রবেশপত্রটি ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। প্রবেশপত্রের ওপর রেফারেন্স হিসেবে ইংরেজিতে চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমানের নাম লেখা আছে।

জানা যায়, আজমীরা আরেফিন নামে এক প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছেন লতিফুর রহমান। আজমীরা বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক পদের প্রার্থী। তিনি সাক্ষাৎকারের জন্য ডাক পেয়েছেন।

আগামীকাল সোমবার সকাল ১০টায় উপাচার্যের বাসভবনস্ত দপ্তরে আজমীরা আরেফীনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রবেশপত্রে উল্লেখ আছে।

সুপারিশকারী লতিফুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির। তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে একই আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

বিষয়টি নিয়ে রাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান তার এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘আমার ফেসবুক স্টোরিতে একজন আবেদনকারীর প্রবেশপত্র কিভাবে আপলোড হয়েছে বুঝতে পারিনি। তবে মোবাইল ফোনটি নিয়ে আমার ছেলে বেশকিছু সময় গেম খেলছিল। তখন হয়তো ভুলবশত স্টোরিতে এসে গেছে।

তিনি আরও উল্লেখ করে বলেন, ‘প্রতিদিনই কোনো না কোনো আবেদনকারী বা তাদের পক্ষে বিভিন্ন সূত্রে সাক্ষাৎ করতে এসে সিভি-প্রবেশপত্র দিয়ে যায়, আবার অনেকে ফোন করে আবেদনকারীর প্রবেশপত্র হোয়াটসঅ্যাপে সেন্ড করে, কেউ টেক্সট করে সুপারিশ পাঠায়।’

প্রবেশপত্রটি ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘রুয়ার নির্বাচনের সময় একজন অ্যালামনাই যিনি সাবেক এমপি ছিলেন ওনার সঙ্গে পরিচয় হয়। য়েকদিন আগে উনি ফোন করে ওনার এলাকার একজন আবেদনকারীর কথা বলেন এবং তার প্রবেশপত্র পাঠান। পরিচিত অনেকেই এরকম সুপারিশ করেন। তাদের মধ্যে ছাত্র, শিক্ষক, বন্ধু, সহকর্মী, রাজনৈতিক অনেকেই আছেন। এই মুহূর্তে আমার অফিসে এবং মোবাইল ফোনে ডজনখানেক এরকম সুপারিশ আছে।

তিনি বলেন, ‘তবে সুপারিশগুলো কোনোভাবেই লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রভাব ফেলে না। আশা করি, বিষয়টি নিয়ে কেউ ভুল বুঝবেন না। ভুলবশত এই স্টোরির জন্য দুঃখ প্রকাশ করছি, ধন্যবাদ।’

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  রাবি   জামায়াতের সাবেক এমপি   প্রভাষক পদে নিয়োগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close