বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘পরিচালক আমাকে সবার সামনে পোশাক ছাড়া বসিয়ে রাখতো’
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ২:২৮ পিএম আপডেট: ০৩.০৮.২০২৫ ২:৪০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও ‘আশিক বানায়া আপনে’ খ্যাত তনুশ্রী দত্ত এবার মুখ খুললেন নিজের অতীত অভিজ্ঞতা নিয়ে। 


তিনি জানান, বলিউডে পা রাখার শুরুতেই তাকে বিভিন্নভাবে মানসিক এবং শারীরিকভাবে হেনস্তার শিকার হতে হয়েছে। 

২০০৫ সালে ‘চকোলেট’ ছবির শুটিংয়ের সময় খারাপ অভিজ্ঞতার মাঝ দিয়ে গেছেন এই অভিনেত্রী। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ আনেন তনুশ্রী। 


তনুশ্রীর ভাষ্যে, শুটিং থাকুক আর না থাকুক, তাকে দিনের পর দিন পোশাকবিহীন বা সাহসী শর্ট ড্রেস পরে শুটিং ফ্লোরে বসিয়ে রাখা হতো। এমনকি নিজেকে ঢাকতে চাইলেও অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ তার।

উল্লেখ্য,  ২০১৮ সালে তনুশ্রী দত্ত সেই প্রথম মুখ যিনি ভারতীয় চলচ্চিত্র জগতে ‘মি টু’ আন্দোলনের শুরুটা করেন। তার অভিযোগ ছিল, ২০০৯ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর তাকে যৌন হেনস্তা করেন। শুধু শারীরিক নয়, মৌখিকভাবেও তাকে অপমান করা হয় বলে দাবি তনুশ্রীর।

তনুশ্রী বলেন, “শর্ট স্কার্ট পরে বসে থাকতাম, রোব পরতে গেলে বলা হতো ‘না, শট আসছে, খুলে ফেলো’। এইভাবে আমাকে সবার সামনে বসিয়ে রাখা হতো।”


এছাড়াও, এক দৃশ্যে- যেখানে তনুশ্রীর থাকা একেবারেই জরুরি ছিল না, সেখানে তাকে পোশাক খুলে নাচার নির্দেশ দেন বিবেক। 

অভিনেত্রীর কথায়, “আমাকে উনি বলেন, কাপড় খুলে নাচো। আমি হতবাক হয়ে যাই। তখন ইরফান খান ও সুনীল শেঠি এগিয়ে এসে আমাকে বাঁচান।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পরিচালক   পোশাক   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close