প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:৪৫ পিএম

সংগৃহীত ছবি
বরগুনা জেলা প্রশাসন কর্তৃক জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের মায়েদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সভায় মায়েরা তাদের বেদনাবিবৃত অভিব্যক্তি প্রদান করেন।
বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক স্বজল চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম হাওলাদার।
আরো উপস্থিত ছিলেন, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরাফাত রানা, পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, এনডিসি আবদুল্লাহ আল মামুন, জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহতদের গর্বিত মায়েরা এবং তাদের অভিভাবকবৃন্দ। জুলাই আন্দোলনের বীর যোদ্ধারা এই সমাবেশে উপস্থিত ছিলেন।
এছাড়াও, সমাবেশ শেষে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে উপহার সামগ্রী প্রদান করা হয়।