শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হবিগঞ্জে মহাসড়কে গাছ ফেলে ডাকাতি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:৩৯ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে সুরমা চা বাগান অংশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে- সুরমা চা বাগান এলাকায় চুনারুঘাট থেকে মাধবপুরগামী দুটি ট্রাকের চালকদের গতিরোধ করে বাটন ফোন ও হাত খরচের টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল। এরপর আরও কয়েকটি যানবাহন সেখানে আটকা পড়ে। এসময় সেসব যানবাহনেও ডাকাতির চেষ্টা করা হলে যাত্রীদের মধ্য থেকে কেউ বিষয়টি চুনারুঘাট থানাকে অবগত করে। পরে তাৎক্ষণিক চুনারুঘাট থানা পুলিশ, মাধবপুর থানা ও তেলিয়াপাড়া ফাঁড়ি থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে ডাকাত দল পালিয়ে যায়।

চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম বলেন, “তারা সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।” 

ওসি জানান, “ঘটনাস্থল মাধবপুর থানাধীন। তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   মহাসড়ক   ডাকাতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close