সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
LG-এর কমপ্লিট এয়ার সল্যুশন টেকনোলজি এখন র‍্যানকনে
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:০৬ পিএম

প্রযুক্তিনির্ভর, শক্তি-সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব সমাধানের ক্ষেত্রে বৈশ্বিকভাবে স্বীকৃত কোরিয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড LG Electronics-এর কমপ্লিট এয়ার সল্যুশন এখন পাওয়া যাচ্ছে র‍্যানকনে। 

এই উপলক্ষে র‍্যাংস ইমার্টের গুলশান শোরুম পরিদর্শন করেন LG-এর গ্লোবাল ও এশিয়া অঞ্চলের শীর্ষ নির্বাহীরা। এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের বাজারে LG-এর এনার্জি-সেভিং ও এনভায়রনমেন্ট-ফ্রেন্ডলি এয়ার সল্যুশনের প্রস্তুতি ও সক্ষমতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা এবং স্থানীয় অংশীদার র‍্যাংকন গ্রুপের সঙ্গে কার্যকর সহযোগিতার রূপরেখা আরও সুসংহত করা।

LG প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, জে সং লি – প্রেসিডেন্ট, ইকো সল্যুশন কোম্পানি, সিওক হুন জ্যাং – প্রেসিডেন্ট, RAC বিজনেস, ইয়ন উক জিয়ং – লিডার, ES এশিয়া/ইন্ডিয়া সেলস ও মার্কেটিং, কুন হো লি – প্রেসিডেন্ট, LGESL, জেরাল্ড চুন – এমডি, LESL BDB এবং অন্যান্য শীর্ষ নির্বাহীরা।

র‍্যাংকন গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন,  গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী, ফারহানা করিম – ম্যানেজিং ডিরেক্টর, ইয়ামিন শরীফ চৌধুরী – ডিভিশনাল ডিরেক্টর, র‍্যাংকন ইলেকট্রনিক্স এবং অন্যান্য শীর্ষ নির্বাহীরা।

ইকো সল্যুশন কোম্পানির প্রেসিডেন্ট জে সং লি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশের আবাসিক ও বাণিজ্যিক স্থাপনাগুলোর দ্রুত পরিবর্তনশীল চাহিদার কথা বিবেচনায় রেখে আমরা নিয়ে এসেছি এমন একটি সমাধান, যা কেবল শীততাপনিয়ন্ত্রণ নয়— শক্তি দক্ষতা, উন্নত বায়ুগুণমান এবং স্মার্ট ব্যবস্থাপনায় নতুন মানদণ্ড স্থাপন করবে।”

র‍্যানকন গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী বলেন: “টেকনোলজি ও সাসটেইনেবিলিটির যুগে LG-এর মতো একটি বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। র‍্যানকন সবসময় আধুনিক ও কার্যকরী সমাধান নিয়ে কাজ করে যাবে।”
LG-এর অত্যাধুনিক এয়ার সল্যুশনস এখন র‍্যানকনের অংশ, যার মধ্যে রয়েছে- LG এয়ার কন্ডিশনার উন্নত ইনভার্টার প্রযুক্তি, দ্রুত কুলিং, মৃদু শব্দ উৎপাদন এবং বিদ্যুৎ সাশ্রয় – সব মিলিয়ে LG এসি উপহার দেয় স্থিতিশীল ও আরামদায়ক অভিজ্ঞতা, ব্যক্তিগত বা বাণিজ্যিক যেকোনো স্পেসের জন্য।

LG HVAC সিস্টেম আধুনিক ভবনসমূহের জন্য উপযোগী Chiller & VRF (Variable Refrigerant Flow) প্রযুক্তিনির্ভর LG HVAC সল্যুশন – শক্তি দক্ষতা, মডুলার কাঠামো এবং স্মার্ট নিয়ন্ত্রণের অসাধারণ সমন্বয়।

LG এয়ার পিউরিফায়ার
HEPA ফিল্টার এবং প্লাজমাস্টার আইওনাইজার প্রযুক্তির মাধ্যমে বাতাস থেকে ধূলিকণা, অ্যালার্জেন ও জীবাণু দূর করে LG এয়ার পিউরিফায়ার – সুস্থ ইনডোর পরিবেশ নিশ্চিত করে প্রতিদিন।

দীর্ঘদিনের পার্টনারশিপে র‍্যানকন গ্রুপ বাংলাদেশের বাজারে এলজি’র এয়ার কন্ডিশনিং সল্যুশন সরবরাহ করে আসছে। সেই ধারাবাহিকতায় এখন র‍্যানকনের মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন LG-এর সম্পূর্ণ এয়ার সল্যুশন—HVAC সিস্টেম, এয়ার কন্ডিশনার ও এয়ার পিউরিফায়ার—সবকিছু এক ছাদের নিচে, এক বিশ্বস্ত প্ল্যাটফর্মে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  কমপ্লিট   এয়ার সল্যুশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close