বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৮৩, প্রাণহানি ছাড়াল ৬০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৯:৩৫ AM

ইসরায়েলি বিমান বাহিনীর টানা গোলাবর্ষণে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

বুধবার (৩০ জুলাই) দিনভর হামলায় নিহত হয়েছেন অন্তত ৮৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৫৫৪ জন। সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এ পর্যন্ত গাজায় মোট প্রাণ হারিয়েছেন ৬০ হাজার ৩৩২ জন, এবং আহত হয়েছেন ১ লক্ষ ৪৭ হাজার ৬৪৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, কিন্তু সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা যাচ্ছে না। এছাড়া ত্রাণের খাবার নিতে আসা সাধারণ মানুষদের ওপরও চলছে হামলা। শুক্রবার একদিনেই নিহত হয়েছেন ৫৩ জন, আহত হয়েছেন প্রায় ৪০০ জন ফিলিস্তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাসের যোদ্ধারা। তারা প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় অভিযান শুরু করে।

একবার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও গত ১৮ মার্চ থেকে দ্বিতীয় দফায় আবারো হামলা শুরু করে আইডিএফ। এই চার মাসে নতুন করে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১৬৩ জন, আহত হয়েছেন ৩৫ হাজার ৬০২ জন।

ধারণা করা হচ্ছে, হামাসের হাতে আটক ২৫১ জন জিম্মির মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন। আইডিএফ জানিয়েছে, সামরিক অভিযানের মাধ্যমেই তাদের উদ্ধার করা হবে।

জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বারবার ইসরায়েলকে অভিযান বন্ধের আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, “হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।”

এদিকে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলমান রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গাজা   ইসরায়েল   বিমান হামলা   ফিলিস্তিনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close