বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন ‘বিশেষ সুবিধা’, প্রতিবছর বাড়বে বেতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৯:৪২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন ‘বিশেষ সুবিধা’, প্রতিবছর বাড়বে বেতন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য চালু হয়েছে ‘বিশেষ সুবিধা’ নামের একটি আর্থিক প্রণোদনা, যা চলতি বছরের জুলাই মাস থেকেই কার্যকর হবে। এই সুবিধার আওতায় নির্ধারিত হারে মূল বেতনের অতিরিক্ত একটি অংশ প্রতিবছর নিয়মিতভাবে প্রদান করা হবে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক অফিস আদেশে এ তথ্য জানায়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা যাঁরা সরকারি বেতন কাঠামোর গ্রেড-৯ বা তদূর্ধ্ব গ্রেডে রয়েছেন, তারা প্রতি বছর মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন। অন্যদিকে, গ্রেড-১০ বা তদনিম্ন গ্রেডে কর্মরতরা বছরে মূল বেতনের ১৫ শতাংশ হারে এই বাড়তি অর্থ পাবেন।

উভয় ক্ষেত্রেই বলা হয়েছে, ‘বিশেষ সুবিধা’র পরিমাণ মাসিক হিসেবে ১৫০০ টাকার নিচে হবে না।

এই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দুটি পৃথক স্মারকের ভিত্তিতে বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি নতুন এই সুবিধা চালুর মাধ্যমে ২০২৩ সালের ১৮ জুলাই জারি করা পুরোনো আদেশ বাতিল করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  বিশেষ সুবিধা   মাউশি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close