বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বন্ধক রাখা মোবাইল থেকে ফেসবুকে ধর্মীয় অবমাননার পোস্ট, যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৯:৩৩ AM আপডেট: ০২.০৮.২০২৫ ৯:৪৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরের পীরগাছায় বন্ধক রাখা একটি মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে এমিল উদ্দিন নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই উপজেলার দেউতি এলাকার আনারুল ইসলাম রাব্বি আর্থিক সংকটে পড়ে নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি মাত্র তিন দিনের জন্য এক হাজার টাকায় বন্ধক রেখে ঢাকায় যান। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জোগাড় করতে না পারায় তিনি ফোনটি আর ফেরত নিতে পারেননি। সেই সুযোগে মোবাইল ফোনটি ব্যবহার করতে শুরু করেন এমিল উদ্দিন।

এরপর সেই মোবাইল থেকেই রাব্বির ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে তিনটি ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট করা হয়। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তে নামে। পরে মোবাইল নম্বর ট্র্যাক করে রাব্বির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ওই মোবাইল এখন তার কাছে নেই এবং পোস্টগুলোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তদন্তের একপর্যায়ে নিশ্চিত হওয়া যায়, মোবাইলটি বর্তমানে এমিল উদ্দিনের কাছে রয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার রংপুর নগরীর সমবায় মার্কেট এলাকায় একটি পুরোনো মোবাইল বিক্রির দোকান থেকে এমিল উদ্দিনকে আটক করে পুলিশ।

ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, “ধর্ম নিয়ে উসকানিমূলক পোস্ট করায় তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে এমিল উদ্দিন ফেসবুক পোস্টগুলোর দায় স্বীকার করেছেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  মোবাইল   ফেসবুক   ধর্মীয় অবমাননা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close