বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
মানুষ অতিশীঘ্রই একটি নির্বাচিত সরকার চায়: সহকারী অ্যাটর্নি জেনারেল
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১২:০৩ AM

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেছেন, মানুষ চায় এ দেশে অতিশীঘ্রই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক। যে সরকারের জবাবদিহিতা থাকবে এবং মানুষের কথা চিন্তা করবে। 

শুক্রবার (১ আগষ্ট) বিকেল ৫ টায় রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেছেন, দেশের মানুষ জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার দেখতে চায়। যারা বেকারত্ব দূর করে যুবকদের চাকরির ব্যবস্থা করবে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে কাজ করবে। 

তিনি আরও বলেন, আমরা আশা করি বর্তমান সরকার খুব শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ভোট থেকে বঞ্চিত ছিল। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তাদের এই ভোটের অধিকার ফিরিয়ে দিবে এই সরকার। ইতিমধ্যেই জাতীয়তাবাদী দল বিএনপি সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্পূর্ণ প্রস্তুত।

লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মানুষ   অতিশীঘ্রই     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close