প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১২:১২ AM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের চরবাউশিয়া এলাকায় থেকে অচেতন অবস্থায় নূসরাত জাহান সাদিয়া (২১) নামের এক তরুণীকে উদ্ধার করেছে গজারিয়া থানার পুলিশ। শুক্রবার (১ আগষ্ট) রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার এসআই রাকিব জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মহাসড়কের চরবাউশিয়া এলাকার ঢাকা থেকে কুমিল্লাগামী লেন সংলগ্ন স্থান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ওই তরুণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অচেতন তরুণীর হাত পা ও শরীরের একাধিক স্থানে হালকা জখমের চিহ্ন রয়েছে জানিয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো: লিয়াকত হোসেন জানান, প্রাথমিকভাবে রোগীর জ্ঞান ফিরেছে, তবে কথা বলতে সময় লাগবে।
তরুণীর সাথে থাকা পার্সে তার এনআইডি ও মোবাইলের চার্জার পাওয়া গেছে। সে ভোলা সদর থানা এলাকার পশ্চিম দনিয়া এলাকার ফিরোজ হোসেনের কন্যা।
পুলিশের একটি সূত্র জানায় সে গজারিয়া উপজেলার ভিটিকান্দী এলাকায় গড়ে উঠা জেএমআই নামের একটি প্রতিষ্ঠানে কর্মচারী।
পুলিশ তরুণীর পূর্ব পরিচিত মাহমুূুদুল হাসান (২৮) নামের একজনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।
স্বদেশ প্রতিদিন/এনআর