বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
অনন্য বীরত্বের উদাহরণ তরুণ ছাত্র সমাজ : রুহুল কবির রিজভী
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৯:২৭ পিএম
সঠিক ইতিহাস জেনে যে প্রজন্ম গড়ে উঠবে তাদের চেতনাই হবে দেশ গড়ার চেতনা।

সঠিক ইতিহাস জেনে যে প্রজন্ম গড়ে উঠবে তাদের চেতনাই হবে দেশ গড়ার চেতনা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মিথ্যা ও বানোয়াট প্রোপাগান্ডার মাধ্যমে, অপপ্রচার কুৎসা মিথ্যাচার করে জনগণের চিন্তাধারা যে পরিবর্তন করা যায় না তার প্রমাণই হলো জুলাই অভ্যুত্থান। একটা পর্যায়ে পারিবারিক ও তাদের প্রাতিষ্ঠানিক সীমানা অতিক্রম করে নির্দ্বিধায় রাজপথে নেমে এসে জীবন উৎসর্গ করেছে স্বৈরাচারী সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে। এ দেশের তরুণ ছাত্র সমাজ এক অনন্য বীরত্বের উদাহরণ তৈরি করেছে, যা এক বিরল ইতিহাস।

আজ শুক্রবার (১ আগস্ট) বাংলা একাডেমীর সবুজ চত্বরে জুলাই গণ-অভ্যুত্থানে ৯০ ও ২৪ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ দেড় দশক ধরে বাংলাদেশে ক্ষমতায়নের বুদ্ধি ভিত্তিক চর্চার যে ধারা তৈরি হয়েছিলো; সেই ধারার পরিবর্তন, সত্যকথন এবং সত্যিকারের ইতিহাস তুলে ধরার প্রয়াসে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

রুহুল কবির রিজভী বলেন, “এদেশের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে, সেই জনগণকে বঞ্চিত করে, অপমানিত করে, রাষ্ট্রক্ষমতা দখলের যে ভয়ংকর প্রেক্ষাপট এবং দুঃশাসন আমরা পার করে এসেছি এই ইতিহাস ভুলে যাবার মতো নয়। তাই এ সময়ের ঘটনাগুলোকে নিয়ে সত্য কথন এবং তা সংরক্ষিত করে প্রকাশ করতে হবে। এখানে উপস্থিত বুদ্ধিজীবী মননশীল ও সত্য কথনের মানুষদের এ দায়িত্ব নিতে হবে। তাহলেই আমরা আগামী প্রজন্মের কাছে একটি সঠিক ইতিহাস তুলে ধরতে পারবো, আর এই ইতিহাস জেনে যে প্রজন্ম গড়ে উঠবে তাদের চেতনাই হবে দেশ গড়ার চেতনা।

রিজভী বলেন, “বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সত্য কথনের যাত্রা শুরু করতে হবে। ক্ষমতায়নের চিন্তার সাথে আপোসকামী এবং লেজুড় ভিত্তিক বুদ্ধিবাদীতা বাদ দিয়ে মানুষের সত্যতা ও ন্যায়ের পক্ষে মানসিক উন্নতির প্রেক্ষাপট রচনা করতে হবে, যা জুলাইয়ের চেতনাকে ধারণ করেই গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, “আমাদের ইতিহাসে অনেক গৌরবময় ও অনেক মহিমান্বিত ঘটনা রয়েছে যা যথাসময়ে প্রকাশিত হয় না। আমাদের এই উপমহাদেশে বর্তমানে রাজনীতির এমন একটা সময় যাচ্ছে যেখানে সত্য কথা বলা, ইতিহাসের সত্য ঘটনা বই হিসেবে প্রকাশ করা এবং পাঠ করা একটি দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটি বিষময় সময় আমরা পার করছি, পুরো উপমহাদেশ জুড়েই সেটা শুরু হয়েছে। তারমধ্যে যদি এ ধরনের উদ্যোগ থাকে, যে ঘটে যাওয়া সময়গুলো নিয়ে।”

তিনি আরো বলেন, “সত্য কথার উপর ভিত্তি করে যদি বই রচিত করে প্রকাশ করা হয় আমি মনে করি তারাই সার্থক মানুষ হিসেবে বিবেচিত হবে, আমাদের দেশে আমাদের সমাজে। জুলাই বিপ্লবের তাৎপর্য অনেক গভীর। ১৬ বছর আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমাদের যে নিপীড়ন ও নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে, বারবার মামলা, গ্রেপ্তার, রিমান্ড, নির্যাতন; এসকল সময়কে ধারণ করে যে পটভূমি রচিত হয়েছে তার মধ্য দিয়েই এদেশের মানুষ জুলাই বিপ্লবের সূচনা করেছে। দেশের মানুষ চেয়েছে তাদের ইচ্ছা-অনিচ্ছার উপর, তাদের আশা-আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে এই দেশ পরিচালিত হবে। একজন মানুষের ইচ্ছা অনিচ্ছার উপর ভিত্তি করে এদেশ পরিচালিত হতে পারে না।”

রিজভী আরো বলেন, “এই পলিমাটি সমৃদ্ধ গাঙ্গেয় বদ্বীপ বাংলাদেশেই এমন দৃষ্টান্ত স্থাপন সম্ভব হয়েছে। এই দৃষ্টান্ত নতুন নয়; সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুগে যুগে এ দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। এদেশে ১৭৫৭ সালে রাজার মৃত্যুতে সাধারণ জনগণ আত্মাহুতি দিয়েছে, এ দেশে সিপাহী বিপ্লব সংঘটিত হয়েছে, ফকির বিদ্রোহ হয়েছে, সন্ন্যাস বিদ্রোহ হয়েছে, সাঁওতাল বিদ্রোহ হয়েছে, এ দেশে ১৯৭১ সংগঠিত হয়েছে। হাজী শরীয়তুল্লাহ, মীর নিসার আলী (তিতুমীর), ফরায়েজী আন্দোলন প্রভৃতির এক উর্বর ভূমি হচ্ছে এই বাংলাদেশ। মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটানোর মাধ্যমে এ দেশের জনগণকে যে আটকে রাখা যায় না তা আবারো প্রমাণিত হয়েছে এই জুলাই অভ্যুত্থানের মধ্যদিয়ে। এ জাতিকে কখনো দমন করে রাখা যায়নি। শেখ হাসিনাও এদেশের মানুষকে বিভ্রান্ত করতে পারেনি। তারা জীবন-মরণ প্রতিজ্ঞা করে অঙ্গীকারবদ্ধ হয়ে রাজপথে থেকেছে। এই বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তুলে ধরতে হবে আগামী প্রজন্মের সামনে।”

সাবেক ছাত্রনেতা রিজভী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ঘটে যাওয়া ঘটনাক্রম এবং দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অন্যায় এবং নির্যাতনের কথাগুলো পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরবার প্রয়োজন রয়েছে। মিথ্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে প্রকাশনার মধ্য দিয়ে। বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাসের সততা তুলে ধরবার মত গুরু দায়িত্ব পালন করবে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ


আরও সংবাদ   বিষয়:  বীরত্ব   উদাহরণ   রুহুল কবির রিজভী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close