বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গুরুদাসপুরে জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৪২ পিএম
ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম

ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম

নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃগড়িলা গ্রামে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে এক মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

আহতের স্ত্রী মোছা. রোজিনা বেগম এ বিষয়ে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম (৩৮) স্থানীয় রেফাতুল্লাহ মণ্ডলের দোকান থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে তার শ্বশুর মো. আব্দুল হাই প্রাং-এর বাড়ির গেটের সামনে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।

হামলায় অভিযুক্তরা হলেন তার ভাতিজা মো. জায়েদ আলী (২৪), বড় ভাই মো. রবিউল করিম (৪৮) এবং ভাবি জয়নব বেগম (৪০)। তারা দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আরিফুল ইসলামের মাথা, মুখ, হাত ও পায়ে আঘাত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে তার একাধিক দাঁত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।

স্থানীয়রা আরিফুল ইসলামের চিৎকার শুনে তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গুরুদাসপুর   জমি বিরোধ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close