বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৫৮ পিএম আপডেট: ০১.০৮.২০২৫ ৮:০৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের চুক্তি হয়েছে, কোনো সামরিক চুক্তি বা দেশের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শুক্রবার ( ১ আগস্ট) রাজধানীর বেইলি রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামানো বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “২০ শতাংশ শুল্ক নির্ধারণের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো বাড়তি শর্ত দেয়নি। বিষয়গুলো যতটা সম্ভব সহজ করা হবে। এটি সরকারের জন্য একটি সফলতা।”

চুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে প্রেসসচিব বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, তার বেশিরভাগই নন-ডিসক্লোজার বা অপ্রকাশযোগ্য। যদিও আমরা কিছু জানি, তা এখন বলা সম্ভব নয়। তবে এতটুকু নিশ্চিত করে বলা যায়, বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কিছুই হয়নি। কোনো সামরিক চুক্তিও হয়নি।”

শুল্কহার হ্রাসের ফলে প্রতিযোগিতামূলক দেশগুলোর তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়বে না বলে মনে করেন তিনি।

“বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও ভারতের মধ্যে শুল্কহারের ব্যবধান খুব বেশি নয়। ফলে আমাদের বাণিজ্যিক প্রতিযোগিতা টিকে থাকবে এবং ঝুঁকিও কমবে,” বলেন শফিকুল আলম।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে সরকার ইতোমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতে তা আরও কমিয়ে আনা হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  দেশের স্বার্থ   চুক্তি   প্রেস সচিব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close