মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৫:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ এসেছে আবারো। সিগন্যালস, ইএমই, এইসি, আরভিঅ্যান্ডএফসি ও জেএজি কোরে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেবে সেনাবাহিনী। ২৮ জুলাই থেকে আবেদন চলছে। আগ্রহীরা আবেদন করতে পারবেন ২৩ আগস্ট ২০২৫ পর্যন্ত।


এবার ৬১তম বিএমএ স্পেশাল (সিগন্যালস, ইএমই, এইসি), ৫৪তম বিএমএ স্পেশাল (আরভিঅ্যান্ডএফসি) ও ৩৮তম বিএমএ স্পেশাল (জেএজি) কোরে নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীর বয়স ২০২৬ সালের ১ জানুয়ারি তারিখে অনূর্ধ্ব ২৮ বছর হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ও ওজন ৫৭ কেজি এবং নারীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি ও ওজন ৪৯ কেজি নির্ধারণ করা হয়েছে। বিবাহিত ও অবিবাহিত-উভয়েই আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ সেনাবাহিনী

কোরের নামঃ সিগন্যালস, ইএমই, এইসি, আরভিঅ্যান্ডএফসি ও জেএজি কোর

পদের নামঃ ৬১তম বিএমএ স্পেশাল (সিগন্যালস, ইএমই, এইসি), ৫৪তম বিএমএ স্পেশাল (আরভিঅ্যান্ডএফসি) এবং ৩৮তম বিএমএ স্পেশাল (জেএজি)

উচ্চতাঃ পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি ও নারী ৫ ফুট ১ ইঞ্চি

বুকঃ পুরুষের ৩০ (স্বাভাবিক)-৩২ ইঞ্চি (প্রসারণ), নারীর ২৮ (স্বাভাবিক)-৩০ ইঞ্চি(প্রসারণ)

ওজনঃ পুরুষ ৫৭ কেজি, নারী ৪৯ কেজি

বয়সঃ ০১ জানুয়ারি ২০২৬ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত। 

আবেদন যেভাবেঃ আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়ঃ ২৩ আগস্ট ২০২৫ পর্যন্ত।

উল্লেখ্য, আবেদনকারীদের অনলাইনে সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ৫০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা টেলিটক, বিকাশ, নগদ, রকেট, ট্যাপ কিংবা ভিসা/মাস্টারকার্ডের মাধ্যমে জমা দিতে হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সেনাবাহিনী   অফিসার   চাকরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close