বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৫:৩৭ পিএম আপডেট: ০১.০৮.২০২৫ ৫:৪০ PM
 অজ্ঞাত ব্যক্তি

অজ্ঞাত ব্যক্তি

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক অজ্ঞাত ব্যক্তি। মৃত্যুর পর তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। 

আজ শুক্রবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদি বিদ্যুৎ কেন্দ্রের পাশ থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করেন ঘোষালকান্দি গ্রামের এক ভ্যানচালক। পরে তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সে সময় তিনি জ্ঞানহীন ছিলেন এবং কোনো কথা বলতে পারেননি। তার মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল। পরিচয় না মেলায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত শুক্রবার বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, “নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে গোপালগঞ্জ থানা, মুকসুদপুর থানা, সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ি এবং ভাঙ্গা হাইওয়ে থানায় তথ্য পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “গোপালগঞ্জ থানা, মুকসুদপুর থানা, সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ি ও ভাঙ্গা হাইওয়ে থানায় জানানো হয়েছে। নিহত ব্যক্তি কারো না কারো বাবা, ভাই, সন্তান অথবা স্বামী। দ্রুত পরিচয় খুঁজে পেতে সংবাদ প্রচারের মাধ্যমে আপনারাও আমাদের সহযোগিতা করুন।”

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  রাজৈর   মাদারীপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close