বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাটোরে ডিজে পার্টির পথে ৫৭ কিশোর আটক, ১২ জনের বিরুদ্ধে মামলা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ২:৪৯ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকায় ডিজে পার্টির আয়োজনের উদ্দেশ্যে যাওয়ার পথে ৫৭ জন কিশোরকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১ আগস্ট) সকালে এই অভিযান চালানো হয়।

আটক কিশোরদের সবাই পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক।

নাটোর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, ওই কিশোররা একটি মিনি ট্রাকে চড়ে ধানাইদহ থেকে বিলশা এলাকায় ডিজে পার্টিতে অংশ নিতে যাচ্ছিল। ট্রাকে উচ্চ শব্দে গান বাজিয়ে ও হইচই করতে করতে যাওয়ার সময় খুবজিপুর এলাকায় সেনাবাহিনীর টহল টিম তাদের থামিয়ে তল্লাশি চালায়।

তল্লাশির সময় ১২ জন কিশোরের কাছ থেকে প্রায় ৪ লিটার বাংলা মদ, ১ লিটার ভদকা, ৩০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম ও ৪০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়। পরে আটক সবাইকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৪৩ জন কিশোরকে অভিভাবকদের জিম্মায় মুচলেকার ভিত্তিতে মুক্তি দেওয়া হয়েছে। তবে মাদক বহন ও সেবনের অভিযোগে বাকি ১২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নাটোর   ডিজে পার্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close