বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৩:০৬ পিএম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্র ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে চাঁদপুরের আইনজীবীরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় জেলা আদালত প্রাঙ্গনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

তিনি বক্তব্যে বলেন, '১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে এদেশ স্বাধীন হয়েছে, আমলাতন্ত্র ও বিচার বিভাগের কারণে সেই স্বপ্ন পুরণ হয়নি। একই কারণে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর স্বপ্ন পুরণ হয়নি।'

তিনি সকলকে অনুরোধ করে বলেন, '২০২৪ এর স্বপ্ন ধুলিশাত করা যাবে না। এনসিপি-জামায়াত দিয়ে ২৪ এর স্বপ্ন বাস্তবায়ন হবে না। দেশের সর্ববৃহত রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন তা বাস্তবায়ন করলে ২৪ এর স্বপ্ন বাস্তবায়ন হবে।'

তিনি আরও বলেন, 'এই দেশে বিগত দিনে যে দু:শাসন চলছে, ভোটের অধিকার ছিল না, সাধারণ মানুষের স্বপ্ন পুরণ হয়নি, সবকিছু বাস্তবায়নের জন্য জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসুন। আমরা জাতীকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় সরকার গঠন করবো।'

বিএনপির এই নেতা জানান, আইনজীবী থাকলে বিচারকদের মূল্যায়ন আছে। আইনজীবীরা যদি কোর্ট বয়কট ও বর্জন করে বিচারকদের কিছু করার থাকবে না। সব বিচারকরা বসে বসে মাছি মারবে। তিনি হুশিয়ারি করে বলেন, আইনজীবীদের প্রতি মর্যাদা দেখাবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী ফোরামের সভাপতি শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম মেহেদীর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কোহিনুর রশিদ।

আরো বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ, জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এ জেড এম রফিকুল ইসলাম, অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা।

নবীন নেতাদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট শামীম ও অ্যাডভোকেট আলম খান মঞ্জু প্রমূখ। বক্তব্য পূর্বে একটি মিছিল আদালত প্রাঙ্গন থেকে বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম   মার্চ ফর জাস্টিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close