মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা      ● সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতির প্রস্তাব      ● ১০ম গ্রেডের বেতন সুবিধা প্রাথমিকের প্রধান শিক্ষকদের      ● মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক       ● চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতাই বিবেচ্য: ডেপুটি স্পিকার      ● নৌকা বাইচ প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা      ● কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু      ● বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত      ● যুক্তরাজ্যে ডিজেলের দাম ছাড়াল      ● মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাকরির শতভাগ নিশ্চয়তা চায় সরকার      ● মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমলে ২০০ ডলারের সতর্কতা      ● ‘প্রাইজ পোস্টিং’ ঠেকাতে সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি      
স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৩:১৮ পিএম আপডেট: ৩১.০৭.২০২৫ ৩:২৪ PM

বিদ্যুৎ, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২০২২ সালের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদ আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় ভোলা শহরের মহাজপট্টি এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল শোক র‌্যালি বের করা হয়। এতে নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করে অংশ নেন। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোনতাসির আলম রবিন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, জাকির হোসেন মনির, ওমর ফারুক, ফিরোজ, বাপ্পি ও হারুন অর রশিদ সুমন প্রমুখ।

প্রসঙ্গত, বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২০২২ সালের ৩১ জুলাই ভোলায় বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে আবদুর রহিম ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হন জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম, যিনি ৩ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শোক র‌্যালি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close