শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
জাহাঙ্গীর হত্যা মামলায় বিএনপির ৫ নেতা বহিষ্কার
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ২:১৯ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির দলীয় অফিসের ভাড়া চাওয়ায় ঘর মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫৭) পিটিয়ে হত্যা করার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার ( ৩০ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী বাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫৭) পিটিয়ে হত্যা করেছেন বিএনপি নেতাকর্মীরা।

নিহত মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) ওই এলাকার মৃত তালেব আলী ভূঁইয়ার ছেলে এবং মাহমুদপুর ইউনিয়ন মৎসজীবী দলের যুগ্ম সম্পাদক ছিলেন।

নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে বৃহষ্পতিবার মামলাটি দায়ের করেন। এ দিকে দোকানীকে হত্যা করার দায়ে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির ৫ সদস্যকে বরখাস্ত করেছে বিএনপি কেন্দ্রীয় কমিটি এবং নারায়ণগঞ্জ জেলা কমিটি। 

এ ঘটনায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান সহ ৯ জনের নাম উল্লেখ করে এবং ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করা হয়। 

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহাম্মেদ ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত পৃথক নির্দেশে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খোকন প্রধান,  ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য রাসেল প্রধান, ওয়ার্ড বিএনপির নেতা আলম মিয়া এবং সাদ্দাম হোসেনকে বহিষ্কার করা হয়েছে।  

এলাকাবাসি জানিয়েছে, পাঁচ আগষ্টের পর বিএনপির পার্টি অফিস করার জন্য জাহাঙ্গীরের কাছ থেকে অফিসটি ভাড়া নেন। পার্টি অফিসের বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে গেলে 'এটা বিএনপির অফিস, কিসের ভাড়া দিবো' বলে ভাড়া দিতে অস্বীকৃতি জানান তোতা মেম্বার। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে তোতা মেম্বারকে ধাক্কা দেন জাহাঙ্গীর। পরবর্তীতে তোতা মেম্বারের অনুসারী ও তার ছেলেরা জাহাঙ্গীরকে ধরে পার্টি অফিসে নিয়ে মারধর করেন।

এসময় জাহাঙ্গীর গুরুতর আহত হয়ে গেলে অভিযুক্তদের কয়েকজন জাহাঙ্গীর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিৎ করে জানান, আসামীদের গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:   আড়াইহাজার   হত্যা মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close