বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ওমানে অবৈধ প্রবাসীদের জন্য সুখবর দিলেন আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ২:০০ পিএম

ওমান সরকার দেশটিতে অবৈধভাবে বসবাসরত প্রবাসী শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দিতে ঘোষিত সাধারণ ক্ষমার সময়সীমা আরও পাঁচ মাস বাড়িয়েছে। ফলে ৩১ জুলাইয়ের বদলে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

বুধবার (৩০ জুলাই) রাতে ওমান সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশ্লেষক আসিফ নজরুল। 

তিনি লেখেন, ওমানে থাকা অবৈধ প্রবাসীদের জন্য এটি একটি বড় সুখবর। নতুন ঘোষণায় জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যারা নিজ উদ্যোগে আইনি প্রক্রিয়ায় বৈধ হবেন, তাদের কোনো ধরনের জরিমানা গুনতে হবে না।

ওমানের শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সাধারণ মানুষের অনুরোধ, নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সুবিধা এবং অভিবাসী শ্রমিকদের স্বার্থ বিবেচনায় সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বেশি সংখ্যক প্রবাসী এবং প্রতিষ্ঠান বৈধতার আওতায় আসতে পারবে।

অধ্যাপক আসিফ নজরুল প্রবাসীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, যাদের বৈধ কাগজপত্র নেই, তারা যেন দ্রুত এই সুযোগ কাজে লাগান এবং প্রয়োজনে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন।

বর্তমানে ওমানে প্রায় ৭ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এর মধ্যে অনেকেই বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছেন এবং দীর্ঘদিন ধরে সাধারণ ক্ষমার সুযোগের অপেক্ষায় ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  অবৈধ প্রবাসী   ওমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close