মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জবিতে 'জুলাই বিপ্লব-২০২৪' ও বৈষম্যহীন বাংলাদেশ শীর্ষক সেমিনার
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ২:৫১ পিএম আপডেট: ৩১.০৭.২০২৫ ৩:১৩ PM

দেশব্যাপী "জুলাই বিপ্লব ২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ সমস্যা ও উত্তরণ" শীর্ষক উদযাপনের অংশ হিসেবে সেমিনার ও বির্তক প্রতিযোগিতার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি অধ্যাপক ড. মোঃ মোশাররফ হোসেন, সভাপতি জবি শিক্ষক সমিতি।তিনি তাঁর বক্তব্যে সরকার কিভাবে স্বৈরাচার হয়ে উঠে সেটাকে বিশ্লেষণ করেন। 

তিনি বলেন, 'আমরা সহযোগিতা করি বলে সরকার স্বৈরাচার হয়ে উঠে'।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসেন, অধ্যাপক ড. মোঃ আবু লায়েক। এছাড়া আরও বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষকগন। 

অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্বে ছিলেন প্রভাষক শারমিন আক্তার, আইন বিভাগ জবি। 

অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া এবং আহত শিক্ষার্থীরা তাঁদের স্মৃতিচারণ করেন।

মোঃ রইছ উদ্দীন স্যার বলেন " জুলাই আন্দোলন ছিল আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমাদের অনেক শিক্ষক শিক্ষার্থীরা খুন, গুম, অত্যাচার নির্যাতন হয়েছেন। সকল বাঁধা উপেক্ষা করে আমরা আবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা রক্ষা করা আমাদেরই দায়িত্ব। মানুষ হিসেবে আমরা কেউ ভুলে উর্ধে নই৷ আমাদের ভুল হতে পারে আপনারা ধরিয়ে দিবেন আমরা সেটা শুধরে নিবো৷ আমরা যেন কেউ সেই স্বৈরাচার মনোভাব পোষণ না করি৷ আমরা যে মতাদর্শে হই না কেনো আমাদের সবাইকে সহাবস্থান বজায় রাখতে হবে"।

জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। 

এ আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে ইতিহাস সচেতনতা ও সমসাময়িক রাজনীতির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  জুলাই বিপ্লব   বৈষম্যহীন বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close