বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ককটেলসহ শ্বশুর বাড়ি থেকে সন্ধীপ উপজেলা আ.লী সভাপতি গ্রেপ্তার
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১:৫৮ পিএম আপডেট: ৩১.০৭.২০২৫ ৪:৩৫ PM

নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে সন্ধীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা।’

গ্রেপ্তারকৃত আলাউদ্দিন বেদন চট্রগ্রামের সন্ধীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সন্ধীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে আলাউদ্দিন বেদন দীর্ঘদিন শ্বশুর বাড়িতে আত্মগোপনে রয়েছে বলে জানতে পারে পুলিশ। বৃহস্পতিবার ভোরে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে অভিযান চালায় পুলিশ। ওই সময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে বেদনকে ১০পিস ককটেলসহ তাকে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার সাথে থাকা সন্দীপের আরো ১৫ থেকে ২০ জন সহযোগী পালিয়ে যায়। বেদন বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামের নুরুল ইসলামের মেয়ে জামায়।

যোগাযোগ করা হলে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আ.লীগ নেতা বেদনকে ১০পিস ককটেলসহ আটক করা হয়। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা নেওয়া হচ্ছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ নেতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close