বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      
পাকিস্তানের সঙ্গে সেমিফাইনাল খেলবে না ভারত, লাভ হলো আফ্রিদিদের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৯:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল) ২০২৫ সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে খেলবে না ভারত। ম্যাচ প্রত্যাখ্যান করায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে যুবরাজ সিং-শিখর ধাওয়ানদের দলটি। বিপরীতে না খেলেই ফাইনালে উঠেছে মোহাম্মদ হাফিজ, শহীদ আফ্রিদিদের পাকিস্তান।

সেমিফাইনালের আগে লিগ পর্বেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল ভারত। তখন দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছিল। সেমিফাইনালের ম্যাচটি হওয়ার কথা ছিল আগামীকাল বার্মিংহামে।

উল্লেখ্য, ৬ দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস শুরু হয় ১৮ জুলাই। এর দুই দিন পর লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তানের। কিন্তু শিখর ধাওয়ান, হরভজন সিং ও ইউসুফ পাঠানসহ ৫ ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত ম্যাচটি আর মাঠে গড়ায়নি।

আগেরবার লিগ পর্বের ম্যাচ হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করা হয়েছিল। এবার নকআউট ম্যাচ হওয়ায় লিগ পর্বে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তান ফাইনালে উঠেছে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের মধ্যকার জয়ী দলের বিপক্ষে খেলবে পাকিস্তান।

লিগ পর্বের খেলায় পাকিস্তান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর ভারত ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ হলে দুই দল আবার সেমিফাইনালে মুখোমুখি হয়ে পড়ে।

তবে, ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ৩১ জুলাইয়ের সেমিফাইনাল ম্যাচটিও না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত।


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   সেমিফাইনাল   আফ্রিদি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close