মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
হোমনায় ৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারি আটক
হোমনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৯:১৬ পিএম

কুমিল্লার হোমনায় ৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মোঃ নাজমুল হোসেন ও মোঃ সাগর নামের দুই মাদক কারবারি আটক করেছে হোমনা থানা পুলিশ।

বুধবার (৩০ জুলাই) দুপুর দেড় টায় উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃত মোঃ নাজমুল হোসেন (৩০) কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে এবং অপর আটককৃত মোঃ সাগর (২৬) কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার মোঃ মমতাজ মিয়ার ছেলে।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) জীবন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি উত্তরপাড়া ০৩ নং ওয়ার্ড এলাকাধীন ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসান। এসময় নীল রংয়ের একটি প্রাইভেটকার কে থামানোর সংকেত দিলে গাড়িটি থামিয়ে ভিতরে থাকা দুজন দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের কে আটক করা হয়। 

এসময় দুজনকে পালিয়ে যাবার কারন জিজ্ঞেস করলে গাড়িতে মাদক আছে বলে তারা জানান। তাদের দেওয়া তথ্যমতে গাড়িটি তল্লাশি চালিয়ে সিটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ২ টি পলিথিন প্যাকেট হতে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক নীল রংয়ের প্রাইভেটকার সহ তাদের কে আটক করা হয়।   

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, 'বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ দুজন কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।'

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  হোমনা   মাদক কারবারি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close