বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কোন পথে হাঁটছেন ঋত্বিকা?
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৯:২৭ পিএম আপডেট: ৩০.০৭.২০২৫ ১০:০৫ PM

অভিনেত্রী ঋত্বিকা সেনকে বিধানসভা নির্বাচনের প্রচারে দেখা যেতে পারে বলে উঠেছিল গুঞ্জন। তবে সেই গুঞ্জনে এবার খানিকটা জল পড়ল।

২১ জুলাইয়ের রাজনৈতিক জমায়েতে তার অনুপস্থিতি যেন নতুন প্রশ্ন ছুড়ল। তাহলে কি রাজনীতির ময়দানে পা রাখার পরিকল্পনা পিছিয়ে দিলেন ঋত্বিকা? না কি সবটাই ছিল গুজব? এই রহস্যের মাঝেই নায়িকাকে দেখা গেল এক নতুন সিনেমার মহরত অনুষ্ঠানে। আতিউল ইসলামের পরিচালনায় ‘মহরত’ নামের থ্রিলার ছবিতে মীরের বিপরীতে জুটি বাঁধছেন ঋত্বিকা। সঙ্গে থাকছেন দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, অনিন্দিতা সোম ও দেবরাজ ভট্টাচার্যের মতো তারকারা। তবে নেটিজেনদের মধ্যে আলোচনা চলছে, এই মুহূর্তে কোন পথে হাঁটছেন ঋত্বিকা? রাজনীতি নাকি সিনেমা?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সিনেমার শুটিংয়ের প্রথম দিন, শুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্রপরিচালক। খুন, রহস্যের মোড়কে শুরু হয় এই চলচ্চিত্রটি। ছবির গল্প যত এগোতে থাকে, তত খুনের রহস্য উন্মোচনে মুখ্য ভূমিকা পালন করে মিডিয়া। তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে জীবনযাপন করা, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কীভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে, সেগুলোই ফুটে উঠতে থাকে। ছবিতে অভিনেতা মীরকে দেখা যাবে ঈশান চরিত্রে, অন্য দিকে ঋত্বিকা সেনকে মোহর চরিত্রে দেখা যাবে।


উল্লেখ্য, বর্তমানে তিনি রাজনীতির ময়দানে পা রাখবেন কিনা এ বিষয়ে কোনকিছু নিশ্চিত করেননি এই অভিনেত্রী।

তবে সিনেমাটিতে তার চরিত্র নিয়ে ঋত্বিকা বলেন, “মোহর চরিত্রটা খুব সাহসী। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তার স্বভাব। সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা একজন রিপোর্টারের চরিত্রে আমাকে দেখা যাবে। ছবির শুরুতে একজন নামী অভিনেত্রীর মার্ডার হয়। সব কিছু ধামাচাপা দেওয়া থেকে অন্যায়টাকে সবার সামনে তুলে আনাটা মোহরের কাছে খুব চ্যালেঞ্জিং।”

এই যুদ্ধে ঈশান চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছবিটা কবে মুক্তি পাবে, তা এখনো ঘোষণা করা হয়নি। তবে এই বছর মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঋত্বিকা   অভিনয়   নায়িকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close