বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যে কারণে রোনালদোর নাম লেখা জার্সি বিক্রি করছে না ম্যানইউ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১০:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভক্তদের জন্য হতাশাজনক এক চমক অপেক্ষা করছিল ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল মেগা স্টোরে। ক্লাবটির এই চমক বেশ অভাক করেছে তাদের ভক্তদের।

২০২৫–২৬ মৌসুমের নতুন জার্সি কিনতে গিয়ে অনেকেই দেখেছেন একটি অদ্ভুত ঘোষণা-‘লাইসেন্স জটিলতার কারণে ক্লাবের তিন বড় কিংবদন্তি কান্তোনা, বেকহ্যাম ও রোনালদোর নাম ছাপা সম্ভব নয়।’

জার্সি বিক্রির শুরুতেই এমন নিষেধাজ্ঞা অনেককে বিস্মিত করলেও, এর পেছনে রয়েছে একটি প্রায় অজানা ক্লাবনীতি-এই তিন কিংবদন্তি ফুটবলারের নাম বা চিত্র ব্যবহারের পূর্ণ অধিকার রয়েছে তাদের নিজেদের কাছে। ফলে ক্লাব চাইলেও মেগা স্টোরে তাদের নাম ছাপাতে পারে না।

ম্যানচেস্টার ইউনাইটেড পরে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে, জানিয়ে দেয়, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যাম ও এরিক কান্তোনা-তিনজনেরই ইমেজ রাইটস বা নাম ব্যবহারের অধিকার তাদের ব্যক্তিগতভাবে রয়েছে। তাই ক্লাবের মেগা স্টোরে তাদের নাম লেখা জার্সি ছাপা যায় না।’

এই তিন তারকা ইউনাইটেডের ইতিহাসে স্বর্ণোজ্জ্বল নাম। ফার্গুসনের যুগে তারা ক্লাবকে এনে দিয়েছেন বহু শিরোপা ও স্মরণীয় মুহূর্ত। বিশেষ করে রোনালদো তো ২০২১ সালে দ্বিতীয়বার ক্লাবে ফিরে এসেছিলেন, যদিও কোচ এরিক টেন হাগের সঙ্গে দ্বন্দ্বের জেরে তার ফেরাটা বেশি দিন স্থায়ী হয়নি।

জার্সির গায়ে এই তারকাদের নাম না ছাপাতে পারায় ভক্তরা কিছুটা হতাশ, তবে ব্যক্তিগত অধিকার রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবেই দেখছেন অনেকেই।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রোনালদো   জার্সি   ম্যানইউ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close