শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুর্গাপূজার আগে ইলিশ চেয়ে বাংলাদেশকে পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদের চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১০:১৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের পদ্মার ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদের সংগঠন ‘ফিশ ইমপোর্টারস অ্যাসোসিয়েশন’। মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে এ চিঠি পৌঁছে দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, গত বছর তৌহিদ হোসেনের হস্তক্ষেপে ভারতে ২,৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি মেলে, যার জন্য তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি। তবে ওই অনুমোদনের বিপরীতে কেবল ৫৭৭ মেট্রিক টন ইলিশ রপ্তানি সম্ভব হয়েছিল বলে জানানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এর আগের বছরগুলোতেও অনুমোদনের তুলনায় বাস্তব রপ্তানির পরিমাণ ছিল কম। ২০২৩ সালে অনুমোদন ছিল ৩,৯৫০ মেট্রিক টন, কিন্তু রপ্তানি হয় মাত্র ৫৮৭ টন। ২০২২ সালে ২,৯০০ টনের মধ্যে রপ্তানি হয় ১,৩০০ টন এবং ২০২১ সালে ৪,৬০০ টনের অনুমোদনের বিপরীতে রপ্তানি হয় ১,২০০ টন।

এমন পরিস্থিতির জন্য সংগঠনটি আক্ষেপ জানিয়ে চিঠিতে উল্লেখ করেছে, নির্ধারিত ৩০ থেকে ৪৫ দিনের সময়সীমার মধ্যেই সম্পূর্ণ পরিমাণ রপ্তানি করতে হয়, যা এই পরিমাণ ইলিশ আমদানির জন্য যথেষ্ট নয়। তাই তারা এবার কোনও সময়সীমা ছাড়াই ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে।

চিঠিতে বলা হয়েছে, “পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার মানুষের কাছে এক বিশেষ খাবার। দুর্গাপূজাকে ঘিরে এই মাছের চাহিদা অনেক বেশি। ২০২৫ সালের দুর্গাপূজা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। সে জন্য এখন থেকেই রপ্তানির অনুমতি পেলে যথাযথ প্রস্তুতি নেওয়া যাবে।”

‘ফিশ ইমপোর্টারস অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ স্বাক্ষরিত ওই চিঠির শেষাংশে অন্তর্বর্তী সরকারের এক বছর সফলভাবে সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি বর্তমান সরকারের আমলে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেছে সংগঠনটি।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গে সীমিত পরিসরে ইলিশ রপ্তানি করছে বাংলাদেশ। তবে চলতি বছর এখনো রপ্তানির বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  দুর্গাপূজা   ইলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close