বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১২টি সেশনেই কথা ফিরে পেলেন বাকপ্রতিবন্ধী সুমি
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৮:৩৯ পিএম
 বাকপ্রতিবন্ধী সুমি

বাকপ্রতিবন্ধী সুমি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত সিআরপি ময়মনসিংহ সেন্টারের স্পিচ থেরাপির মাধ্যমে বাকশক্তি ফিরে পেয়েছেন এক বাকপ্রতিবন্ধী নারী।

মাত্র ১২টি সেশনের চিকিৎসায় কথা বলার সক্ষমতা ফিরে পেয়েছেন ৩৫ বছর বয়সী সুমি, যিনি গ্লোবাল অ্যাফেসিয়া, ওরো-ফ্যারিঞ্জয়াল ডিসফ্যাজিয়া ও ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছিলেন।

জানা যায়, এক রাতে সন্ত্রাসীদের হামলায় মাথায় আঘাত পান সুমি। এতে তিনি বাকশক্তি, গিলতে পারার ক্ষমতা ও ভাষা প্রকাশের দক্ষতা হারিয়ে ফেলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি আর কখনোই কথা বলতে পারবেন না।

পরে তাকে ভর্তি করা হয় বাকৃবির সিআরপি ময়মনসিংহ সেন্টারে। সেখানে স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট সাবরিনা হোসেন তৃষার তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়। ধাপে ধাপে চলতে থাকা থেরাপিতে মাত্র তিন মাসেই দৃশ্যমান উন্নতি হয় সুমির।

থেরাপিস্ট সাবরিনা হোসেন তৃষা বলেন, “আমি এই পেশা বেছে নিয়েছি কারণ এটি নতুন ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আমরা যে সমস্যাগুলোর চিকিৎসা করি, কথা বলা, গিলতে পারা, কণ্ঠস্বর, তা মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ।”

তিনি আরো বলেন, “বাংলাদেশে এখনও স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি সম্পর্কে সচেতনতা কম। অথচ সময়মতো থেরাপি শুরু করলে অনেকেই সুস্থ হয়ে উঠতে পারেন।”

বর্তমানে সুমি আবার কথা বলতে পারছেন। প্রথমে ছোট শব্দ, পরে বাক্য—এইভাবে ধীরে ধীরে তিনি নিজেকে প্রকাশ করতে শুরু করেন।

এই ঘটনা দেশের অন্যান্য গ্লোবাল অ্যাফেসিয়া ও ডিসফ্যাজিয়া রোগীদের জন্য হতে পারে এক আশার বার্তা।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  বাকৃবি   সিআরপি ময়মনসিংহ সেন্টার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close