মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ভাগ্যিস অন্তর্বাস পরে ছিলাম : জেনিফার
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৮:২৮ পিএম আপডেট: ২৯.০৭.২০২৫ ৮:৩৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জেনিফার লোপেজ!  বয়স পেরিয়েছে ৫৬, কিন্তু মঞ্চ কাঁপানোর দম একটুও কমেনি তার।

২৫ জুলাই পোল্যান্ডের ওয়ারশতে কনসার্ট চলাকালে হঠাৎ ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা-পারফরম্যান্সের মাঝপথেই খুলে পড়ে যায় তার ঝকমকে স্কার্ট। তবে পেশাদার শিল্পীর মতোই বিষয়টি সামাল দেন লোপেজ, বিন্দুমাত্র বিচলিত না হয়ে মুহূর্তটি রঙিন করে তোলেন দর্শকদের জন্য।

‘আপ অল নাইট: লাইভ ইন ২০২৫’ ট্যুরের অংশ হিসেবে ওয়ারশর পিজিই নারোডোওয়ি স্টেডিয়ামে সেদিন পারফর্ম করছিলেন লোপেজ। ২৪ জুলাই ছিল গায়িকার জন্মদিন। পরদিন তাই প্রিয় গায়িকাকে শুভেচ্ছা জানাতে প্রচুর ভক্ত হাজির ছিলেন কনসার্টে। ভক্তদের ধন্যবাদ জানানোর সময় হঠাৎ তার স্কার্ট খুলে মঞ্চে পড়ে যায়। ঘটনাটি ধরা পড়ে যায় তাঁর ইউটিউব চ্যানেল ও ভক্তদের ইনস্টাগ্রাম পোস্টে।


স্কার্ট পড়ে গেলেও একটুও দমে যাননি লোপেজ। হাসিমুখে হাত তুলে ঘুরে দাঁড়ান, এমনকি মঞ্চে একটু ঘুরেও নেন। এবং তিনি মজা করে বলেন, “আমি এখন মঞ্চে শুধু অন্তর্বাস পরে দাঁড়িয়ে আছি।” তখন একজন নৃত্যশিল্পী স্কার্টটি তুলে আবার পরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন।

এরপর নিজেই হেসে বলেন, “ভাগ্যিস কস্টিউমটা ভালোভাবে সেলাই করা ছিল, আর ভাগ্যিস আমি অন্তর্বাস পরে ছিলাম! আমি সাধারণত পরি না।” এরপর স্কার্টটি দর্শকদের দিকে ছুড়ে দিয়ে লোপেজ বলেন, ‘‘তোমরাই রেখে দাও এটা, আমি আর চাই না।’’

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন লোপেজকে। কেউ লিখেন, ‘‘একেবারে দারুণ, একেবারে পেশাদারির সঙ্গে সামলে নিয়েছেন।’’ আরেকজন মন্তব্য করেন, “জীবন এতটাই ছোট, হাসতে শিখুন।’’

উল্লেখ্য, ২৪ জুলাই নিজের জন্মদিন উদ্‌যাপন করেন জেনিফার লোপেজ। সে উপলক্ষে মুক্তি দেন নতুন গান ‘বার্থডে’। কনসার্ট চলাকালে মঞ্চেই বিশাল তিন স্তরের একটি কেক দিয়ে তাকে শুভেচ্ছা জানান সহশিল্পী ও নৃত্যশিল্পীরা।

২০১৮ সালের পর এই প্রথম বিশ্বসফরে বের হয়েছেন লোপেজ। ৮ জুলাই স্পেনের গ্যালিসিয়ায় প্রথম কনসার্ট দিয়ে শুরু হয় ‘আপ অল নাইট’ ট্যুর। ২০২৪ সালে ‘দিস ইজ মি...লাইভ’ ট্যুর বাতিলের পর এটিই তার মঞ্চে ফেরা।

তথ্যসূত্রঃ পিপল ডটকম


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভাগ্য   অন্তর্বাস   জেনিফার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close