শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিশুকে যৌনহয়রানি; যুক্তরাষ্ট্রে অবতরণের পর ভারতীয় বংশোদ্ভূত পাইলট আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৭:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যৌন হয়রানির অভিযোগে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ১০ মিনিটের মধ্যে ভারতীয় বংশোদ্ভুত রুস্তম ভাগওয়াগারকে আটক করা হয়েছে।

এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আজ মঙ্গলবার (২৯ জুলাই) তাকে আটক করা হয়। ৩৪ বছর বয়সী রুস্তম ডেল্টা এয়ারলাইন্সের সহকারী পাইলট।  খবর সিএনএন’র।

খবরে বলা হয়, কনট্রা কোস্টা কাউন্টি শেরিফ বিভাগের কর্মকর্তারা এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস-এর এজেন্টরা মিনিয়াপোলিস থেকে আগত ডেল্টা ফ্লাইট ২৮০৯ (বোয়িং ৭৫৭-৩০০) অবতরণ করার পরই প্লেনে ওঠেন। যাত্রীরা তখনও প্লেনের ভেতরেই ছিলেন, ঠিক সে সময় অভিযুক্তকে আটক করা হয়।

ঘটনার সময় প্রধার পাইলট গণমাধ্যমকে বলেন, আমরা আটকের ব্যাপারে কিছুই জানতাম না। তিনি যেন পালাতে না পারেন সে জন্য তদন্তকারীরা আমাদেরকে কিছুই জানায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমপক্ষে ১০ জন এজেন্ট গেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্লেনে ওঠেন এবং সরাসরি ককপিটে গিয়ে রুস্তমকে হাতকড়া পরিয়ে আটক করেন।

একজন যাত্রী জানান, এজেন্টরা ব্যাজ, বন্দুক এবং বিভিন্ন এজেন্সির চিহ্নসংবলিত পোশাক পরে আসনে বসা যাত্রীদের পাশ কাটিয়ে ককপিটে ঢুকে সহকারী পাইলটকে আটক করেন।

এদিকে রুস্তম ভাগওয়াগারের জন্য ৫০ লাখ ডলার নির্ধারণ করা হয়েছে। 

ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, ডেল্টা আইন বহির্ভূত আচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। অভিযুক্ত ব্যক্তিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলমান।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  শিশু   যৌনহয়রানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close