
সংগৃহীত ছবি
বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র ডেটাবেজ ‘ইন্টারনেট মুভি ডেটাবেজ’ (আইএমডিবি)। এখানকার সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ২৫০টি সিনেমার তালিকা চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক অনন্য উৎস। আইএমডিবি ব্যবহারকারীদের ভোটে তৈরি এই তালিকায় রয়েছে এমন ১০টি সিনেমা, যেগুলো বহু দর্শক ও সমালোচকের মতে ইতিহাসের সেরা চলচ্চিত্র।
১. দ্য শশাঙ্ক রিডেম্পশন
অ্যান্ডির কারাবন্দি জীবনের গল্প নিয়ে নির্মিত ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ আইএমডিবির শীর্ষে বহু বছর ধরে অবস্থান করছে। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র পরিচালনা করেছেন ফ্র্যাঙ্ক ড্যারাবন্ট। অভিনয় করেছেন টিম রবিন্স ও মরগান ফ্রিম্যান। এটি পেয়েছে প্রায় ৩১ লাখ ভোট এবং আইএমডিবি রেটিং ৯.৩।
২. দ্য গডফাদার
মারিয়ো পুজোর বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত মাফিয়া জগতভিত্তিক চলচ্চিত্র ‘দ্য গডফাদার’ তালিকায় দ্বিতীয় অবস্থানে। এটি পরিচালনা করেছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা এবং মুক্তি পায় ১৯৭২ সালে। ছবিটি ২১ লাখের বেশি দর্শকের ভোট পেয়ে আইএমডিবি রেটিং পেয়েছে ৯.২।
৩. দ্য ডার্ক নাইট
ক্রিস্টোফার নোলানের পরিচালিত ব্যাটম্যান ট্রিলজির দ্বিতীয় কিস্তি ‘দ্য ডার্ক নাইট’ আইএমডিবির তৃতীয় স্থানে রয়েছে। হিথ লেজারের জোকার চরিত্র এই সিনেমাকে কিংবদন্তির কাতারে পৌঁছে দেয়। ২০০৮ সালের এই চলচ্চিত্রের রেটিং ৯।
৪. দ্য গডফাদার-২
‘দ্য গডফাদার’ সিরিজের দ্বিতীয় চলচ্চিত্র ‘দ্য গডফাদার-২’ মুক্তি পায় ১৯৭৪ সালে। এতে মাইকেল কার্লিয়নির ক্ষমতা ধরে রাখার সংগ্রাম দেখানো হয়। সিনেমাটি ৬টি অস্কার জিতেছে এবং ১৪ লাখের বেশি ভোট পেয়ে আইএমডিবি রেটিং পেয়েছে ৯।
৫. টুয়েলভ অ্যাংরি ম্যান
১৯৫৭ সালে মুক্তি পাওয়া ‘টুয়েলভ অ্যাংরি ম্যান’ একটি কক্ষের ভেতরে ১২ জন বিচারকের বিবেকের টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত। হেনরি ফন্ডার অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। প্রায় ৯.৪ লাখ ভোট পেয়ে এর রেটিং ৯।
৬. দ্য লর্ড অব দ্য রিংস: রিটার্ন অব দ্য কিং
পিটার জ্যাকসনের পরিচালনায় তৈরি এই ফ্যান্টাসি সিনেমাটি মুক্তি পায় ২০০৩ সালে। বন্ধুত্ব, ত্যাগ আর আশার এক অনুপম গল্প এটি। সিনেমাটি পেয়েছে ১১টি অস্কার এবং আইএমডিবি রেটিং ৯, ভোট দিয়েছেন প্রায় ২১ লাখ দর্শক।
৭. শিন্ডলার্স লিস্ট
স্টিভেন স্পিলবার্গ পরিচালিত এই সিনেমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। জার্মান ব্যবসায়ী শিন্ডলার কীভাবে ইহুদি শ্রমিকদের জীবন বাঁচান, সেটিই এই চলচ্চিত্রের মূখ্য বিষয়। ১৯৯৩ সালের এই চলচ্চিত্রে ভোট দিয়েছেন ১৫ লাখ দর্শক এবং রেটিং ৯।
৮. পাল্প ফিকশন
কুয়েন্টিন ট্যারান্টিনোর পরিচালিত ‘পাল্প ফিকশন’ সিনেমাটি মুক্তি পায় ১৯৯৪ সালে। ছোট বাজেটের এই সিনেমা বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলে। অস্কারে পুরস্কারজয়ী এই সিনেমাটির রেটিং ৮.৮ এবং ভোট পেয়েছে ২৪ লাখ।
৯. দ্য লর্ড অব দ্য রিংস: দ্য ফেলোশিপ অব দ্য রিং
২০০১ সালে মুক্তি পাওয়া পিটার জ্যাকসনের আরেকটি বিখ্যাত সিনেমা ‘দ্য ফেলোশিপ অব দ্য রিং’। একটি জাদুকরি আংটির ধ্বংস নিয়ে গল্প এগিয়েছে। আইএমডিবি রেটিং ৮.৯ এবং ২১ লাখের বেশি দর্শক এই ছবিটিকে ভোট দিয়েছেন।
১০. দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি
সার্জিও লিওনি পরিচালিত এই ওয়েস্টার্ন ক্লাসিক চলচ্চিত্রটি ১৯৬৬ সালে মুক্তি পায়। ক্লিন্ট ইস্টউডসহ তিন চরিত্রের মধ্যে প্রতারণা, লোভ ও গুপ্তধনের পেছনে ছুটে চলার কাহিনি তুলে ধরা হয়েছে। আইএমডিবি রেটিং ৮.৮ এবং ৯ লাখের বেশি দর্শক এই ছবিকে ভোট দিয়েছেন।