বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
অনলাইনে জুয়া খেলায় হেরে যুবকের আত্মহত্যা
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৫:৫৯ পিএম

অনলাইন জুয়া খেলায় হেরে গিয়ে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের হৃদয় দেব নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। 

তার পরিবারের সদস্যরা জানায়, হৃদয়দেব চুড়ামনকাটি বাজারের ইসমাইল হোসেনের ফার্মেসিতে কর্মচারীর কাজ করতো। প্রতিদিনের ন্যায় সকালবেলা বাড়ি থেকে বের হয় দোকান খোলার উদ্দেশ্যে। পরে লোকমুখে জানতে পারেন তাদের ছেলে হৃদয় দেব ফার্মেসির মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পরিবারের সদস্যদের দাবি, হৃদয় সম্প্রতি অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে। অনলাইনে জুয়া খেলায় হেরে গিয়ে হৃদয় আত্মহত্যা করেছে।

মালিক ইসমাইল হোসেন বলেন, “প্রতিনিয়ত সকাল বেলা দোকান খোলে হৃদয় দেব। আজ মঙ্গলবার বেলা ১১ টা ২০ মিনিটের দিকে আমি দোকানে এসে দেখি দোকানের শাটার বন্ধ। এ সময় আমি সাটার তুলে দোকানের ভিতরে উকি মারতেই দেখি হৃদয়ের মরদেহ দোকানের ভিতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। এ সময় আমার চেঁচামেচিতে আশেপাশের ব্যবসায়ীরা ছুটে আসেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে আমি কিছুই বুঝতে পারছি না।”

হৃদয়ের বাবা বাসুদেব জানান, সকালে নাস্তা করে হৃদয় দোকান খোলার কথা বলে বাড়ি হতে বের হয়। এরপর তিনি জানতে পারেন, তার ছেলে দোকানের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

তিনি সাংবাদিকদের জানান, তার ছেলে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে সাম্প্রতি। তার মতে, অনলাইনে জুয়া খেলা হেরে যাওয়ায় হৃদয় আত্মহত্যা করে। এছাড়া তার ছেলের আত্মহত্যা করার মত কোন কারণ নেই।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, চুড়ামনকাটি বাজারে গলায় ফাঁস নিয়ে এক যুবক মারা গেছে এমন খবর পেয়েই আমি ঘটনাস্থলে হাজির হই। তবে পুলিশ যাওয়ার আগেই লাশ নামিয়ে ফেলেন স্থানীয়রা। আমি লাশের প্রাথমিক সুরহাতাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করি। ময়না তদন্ত রিপোর্টের পরে বোঝা যাবে মৃত্যুর আসল ঘটনা।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  অনলাইন   জুয়া   খেলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close