বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিলেটে জামায়াত নেতা ও সমন্বয়ক পরিচয়ে এসিল্যান্ডকে হুমকি
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:২৩ পিএম আপডেট: ২৮.০৭.২০২৫ ৮:৩৮ PM

সিলেটের ওসমানীনগরে উপজেলা সহকারী কমিশনারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাকে হুমকি ও কাজ না করলে ঘেরাও-ভাঙচুরের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।  

অভিযুক্ত মাহবুবুর রহমান (৩২) ওসমানীনগরের সাদীপুর এলাকার বাসিন্দা এবং আব্দুর রাজ্জাকের ছেলে।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মাহবুবুর নিজেকে জামায়াত নেতা ও ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ আহ্বায়ক পরিচয়ে সরকারিভাবে জমির নামজারি করানোর জন্য বলপ্রয়োগ ও ভয়ভীতি দেখাতেন। সহকারী কমিশনারসহ অন্যান্য কর্মকর্তাদের তিনি বারবার চাপ প্রয়োগ করে অনিয়মতান্ত্রিকভাবে কাজ করাতে চেয়েছিলেন। কর্মকর্তারা রাজি না হলে তিনি হুমকি দেন, ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও করে মব গঠন ও ভাঙচুর করবেন।

সোমবার মাহবুবুর উপজেলা ভূমি অফিসে এসে আবারো একইভাবে হুমকি দিলে, তাকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন এবং দাবি করেন, এই কাজে তাকে প্ররোচিত করেছেন ডা. আব্দুল লতিফ ও আমান আহমদ।

ভ্রাম্যমাণ আদালত তাকে বাংলাদেশ দণ্ডবিধির ১৮৬ ধারায় দোষী সাব্যস্ত করে ২ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন এবং জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, “আসামি মাহবুবুর নিজেকে বিভিন্ন পরিচয়ে পরিচিত করে সরকারি কর্মকর্তাদের হুমকি দিয়ে আসছিলেন এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করছিলেন। তিনি দোষ স্বীকার করায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close