বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত কম্বোডিয়া ও থাইল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:৪৯ পিএম

সীমান্ত সংঘর্ষে উত্তেজনার প্রেক্ষিতে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কম্বোডিয়া ও থাইল্যান্ড। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এই তথ্য জানিয়েছেন।

সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের বাসভবনে অনুষ্ঠিত এক শান্তি আলোচনায় এই সিদ্ধান্তে পৌঁছায় আসিয়ানভুক্ত দুই প্রতিবেশী দেশ।

আসিয়ানের চেয়ারপারসন হিসেবে আনোয়ার ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই।

উল্লেখ্য, গত মে মাসের শেষ দিকে থাই সীমান্তে কম্বোডিয়ার এক সেনা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। গত বৃহস্পতিবার নতুন করে সংঘর্ষ শুরু হলে তা এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। দুই পক্ষই সীমান্তে সেনাসংখ্যা বাড়ায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

এই সংঘাতে এখন পর্যন্ত ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ২০ জনের বেশি বেসামরিক নাগরিক। সীমান্ত এলাকা থেকে দুই লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সংঘাতের ফলে থাইল্যান্ডের জোট সরকার ব্যাপক রাজনৈতিক চাপের মুখে পড়ে, যার কারণে সরকার পতনের শঙ্কাও দেখা দেয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close