বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:৫০ পিএম
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ১৬ কোটি ৩৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। 

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।

তিনি জানান, ঘোষিত বাজেটের মধ্যে ১৬ কোটি ৪ লাখ টাকা সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে প্রদান করবে। বাকি ৩০ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রাজস্ব আয়ের মাধ্যমে সংস্থান করা হবে। এবারের বাজেটে মোট আবর্তক ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকা।

ড. সায়েম উদ্দিন আহম্মদ বলেন, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে অনুমোদিত বাজেট উপস্থাপন করা হলো। 

উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ছিল ১৫ কোটি টাকা, যা থেকে এবারে বাজেট বেড়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা।

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মো. বদরুল আমিন, অর্থ ও হিসাব বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা মোবারক খানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   কৃষি বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close