প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৪:৪১ পিএম

সংগৃহীত ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা যায়।
আজ সোমবার (২৮ জুলাই) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সামনে একটি ভাড়া বাসার ৪ তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, প্রথম বর্ষের পরীক্ষায় খারাপ করায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন লাবিবা লামিয়া তানহা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানা যায়।
জানা যায়, মা-বাবার সাথে ওই বাসায় থাকতেন তানহা। সকালে র্দীঘক্ষণ ডাকাডাকির পরও দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে তানহার ঝুলন্ত লাশ দেখতে পায়।
তবে, প্রাথমিকভাবে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের।