শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাইয়ে সর্বস্তরের মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিল: অধ্যাপক বিদিশা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৪:৩৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে সমাজের সব স্তরের মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিল।

রবিবার (২৭ জুলাই) ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে “জুলাই গণ-অভ্যুত্থান সামাজিক দায়বদ্ধতা ও আমাদের প্রত্যাশা” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

অধ্যাপক ড. শেখ তৌহীদুল ইসলামের সঞ্চালনায় ও সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা’র সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক তাহমিনা আখতার এবং অধ্যাপক ড. তানিয়া রহমান।

এছাড়াও সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান। অধ্যাপক ড. শেখ তৌহীদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন। পাশাপাশি, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা সেমিনারে জুলাই-অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই সেমিনার আয়োজন করা হয়।

উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সমাজের সব স্তরের মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিল। তবে শিক্ষার্থীরাই সম্মুখ সারিতে থেকে গণ-অভ্যুত্থানে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা যেকোন সামাজিক বৈষম্য, অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এছাড়াও, বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের সমস্যা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের এক মহান অর্জন। জুলাইকে জীবন্ত রাখার জন্যই আমাদের এই সেমিনার আয়োজন। আমরা আশা করি, এর মাধ্যমে জুলাইয়ের শহিদদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেটা পূরণে আমরা সচেষ্ট থাকবো। তাদের আকাঙ্খা ধারণা করেই নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করবো।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জুলাই   সর্বস্তর   মানুষ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close