শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য সুখবর দিল সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৩:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য সুখবর দিল সৌদি আরব। অর্থাৎ সৌদি আরবে যেসব দেশের প্রবাসীদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের দেশে ফেরার সুযোগ আরো এক মাস বাড়িয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত। 

এটি (২৬ জুলাই) থেকে কার্যকর হবে বলে জানায় দেশটির পাসপোর্ট অধিদপ্তর।

দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, ৩০ দিনের জন্য এই বর্ধিত সময়কাল ১/২/১৪৪৭ হিজরি (২৬ জুলাই, ২০২৫) থেকে শুরু হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল, ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া ব্যক্তিদের চূড়ান্ত প্রস্থান সহজতর করা।

উল্লেখ্য, অবৈধ উপায়ে বসবাস না করে বৈধভাবে দেশে ফেরার এই বিশেষ সুযোগ কাজে লাগাতে ভিজিট ভিসাধারীদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এর আগে মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের দেশ ছাড়তে দেশটির পাসপোর্ট অিধিদপ্তর ২৬ জুন থেকে এক মাসের জন্য এই সেবা চালু করে। যার মেয়াদ আবারো এক মাস বাড়াল দেশটি। 

বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করতে হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আবশির’ প্ল্যাটফর্মের ‘তাওয়াসুল’ সেবার মাধ্যমে এই আবেদন করা যাবে।

সূত্রঃ খালিজ টাইমস


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  মেয়াদোত্তীর্ণ   ভিসা   সৌদি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close