বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাই গণঅভ্যুত্থানে আহত ববি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
ববি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৪:০১ পিএম

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী নানা আয়োজনের অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হয়েছে আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক এবং মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী জামান তনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান আবু জিহাদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। রসায়ন বিভাগের মো. আরিফ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের হাসনাত আবুল আলা, আইন বিভাগের সিরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের সুমাইয়া খাতুন এবং গণিত বিভাগের ফরহাদ হোসেন আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন।

বক্তব্য শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অতিথিবৃন্দ জুলাই আন্দোলনে আহত ৫১ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নওরীন শামীমার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ববি   জুলাই আহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close