বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পানি নিষ্কাশন পথ বন্ধ, আম বাগানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা সাপাহারে
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৩:৩৫ পিএম
১০০ বিঘা জমির আম বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।

১০০ বিঘা জমির আম বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।

নওগাঁর সাপাহার উপজেলা সদরের অদুরে পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় প্রায় ১০০ বিঘা জমির আম বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। আমের বানিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এ উপজেলার মেইন রাস্তার পাশে সরকারি জায়গা দখল ও মাঠের পানি নিষ্কাশনের নালা গুলো ভরাট করে সেখানে আমের আড়ত ঘর নির্মান করার ফলে বর্তমান বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে গিয়ে মাঠের আম বাগানে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আজ সোমবার (২৮ জুলাই) সরজমিনে গিয়ে দেখা যায় সদর থেকে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে সাপাহার খন্জনপুর পাকা সড়কের উত্তর পাশে মহিলা হাফেজিয়া মাদরাসার পিছনের মাঠ জুড়ে প্রায় শতাধীক বিঘা জমির আমবাগানে বৃষ্টির পানি জমে আছে।

উত্তরে ফুটকইল, খেড়ুন্দা, কুচিন্দা গ্রামের পানি যুগযুগ ধরে এক মাত্র ওই মাঠ দিয়ে নিস্কাশন হতো। চলতি বছর ওই সড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা জবর দখল করে পানি নিষ্কাশনের নালা ভরাট করে স্থানীয় কতিপয় প্রভাবশালী মহলের লোকজন প্রায় ২০/২৫ টি আমের আড়ত নির্মাণ করেছে। যে কারনে মাঠের পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে।

সমস্যা সমাধানে জরুরী হস্তক্ষেপ কামনা করে উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান এলাকার ভুক্তভোগী আমবাগান মালিকদের পক্ষে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে আবেদন করেছেন। 

তিনি আবেদনে উল্লেখ করেন, খন্জনপুর রোডের মহিলা মাদ্রাসার পাশ দিয়ে মেইন রাস্তা সংলগ্ন একটি সরকারি নালা ছিল। যা দিয়ে যুগযুগ ধরে বর্ষাকালে মাঠের পানি নিষ্কাশন হতো। কিন্তু সিএন্ডবির জায়গা ভরাট করে পরিকল্পিত ভাবে আড়তঘর নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ  হয়ে গেছে। এতে ওই মাঠের প্রায় ১০০ বিঘা জমির আমগাছ বর্ষার পানিতে প্লাবিত হয়ে আছে। ফলে চলতি মৌসুমে আম বাগান মালিককগণ বাগানের পরিচর্যা করতে পারছেনা।

এলাকাবাসী তদন্ত সাপেক্ষে সড়কের পাশের নালা দখল মুক্ত করে পুনরায় পানি নিষ্কাশন ব্যবস্থা চালু করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পানি   নিষ্কাশন   আম বাগান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close