বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বদেশ প্রতিদিনে খবর প্রকাশের পর অভিযান, জব্দ ২৩ জাল
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১২:০৭ পিএম

গত রবিবার (২০ জুলাই) “দৈনিক স্বদেশ প্রতিদিন” পত্রিকায় দুমকিতে খাল-বিল অবাধে নিষিদ্ধ জাল শিরোনামে নিউজ প্রকাশের জেরে পটুয়াখালীর দুমকিতে এক অভিযানে সরকার নিষিদ্ধ ২৩টি চায়না দূয়ারি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। এসব জালের বাজারমূল্য আনুমানিক এক লাখ টাকা।

মৎস্য বিভাগ জানায়, রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা এবং শ্রীরামপুর ইউনিয়নের রাজা খালী ও চরবয়েড়া এলাকার বিভিন্ন খাল ও বিল ঘুরে এসব জাল জব্দ করা হয়। 

উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম শাহিনের নেতৃত্বে একটি টিম এ অভিযানে অংশ নেয়।

পরে বিকেলে উপজেলা কমপ্লেক্স চত্বরে জব্দ করা জালগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মো. ইজাজুল হকের নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে এই অভিযানে কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

এ বিষয়ে (ভারপ্রাপ্ত) উপজেলা মৎস্য কর্মকর্তা  মো. মাহফুজুল রহমান বলেন, ‘দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ সংরক্ষণে এ অভিযান চলমান থাকবে।’


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  স্বদেশ   প্রতিদিন   খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close