সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      
যদি আমরা ফ্যাসিবাদ দূর করতে না পারি তাহলে এদেশ ঠিক হবে না: জোনায়েদ সাকি
সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১২:১৫ AM

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সংবিধান মুক্তিযুদ্ধের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের আকাংখা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করার আকাংখা এই সংবিধানে প্রতিফলিত হয়নি।

রোববার বিকেলে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গনে জুলাই শহীদদের স্মরণে জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জোনায়েদ সাকী বলেন, সংবিধানে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রিভূত করা হয়েছে। যিনিই প্রধানমন্ত্রী হন তার হাতেই ক্ষমতা।  ৭২ সাল থেকে এটাই আমাদের অভিজ্ঞতা হয়েছে। 

তিনি বলেন, দেশের মানুষ ১১ সাল থেকে কতৃত্ববাদ ও স্বৈরাচারী কায়েমের বিরুদ্ধে লড়াই করেছে। এই ব্যবস্থার বিরুদ্ধে আগেও বলেছি। শাসককে বিদায় করতে হবে। এই বিদায় আমরা আগেও করেছি। এবার শাসকের সাথে সাথে শাসন ব্যবস্থার বদল করা, ফ্যাসিষ্টের সাথে সাথে ফ্যাসিবাদি ব্যবস্থাকে বিদায় করা হবে এটাই আমাদের সংগ্রাম। দেশের সংবিধানে গণতন্ত্রীকরণ অর্থাৎ গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা না করলে স্বৈরাচার, ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদ থেকে আমরা মুক্তি পাবো না। 

গণসংহতি আন্দোলন টাঙ্গাইল সদরের আহবায়ক মোফাখ্খারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সংগঠক ফাতেমা রহমান বিথী ও আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ মারুফের মা মোরশেদা বেগম প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  জোনায়েদ সাকি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close