বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাজারীবাগে এনসিপি নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১২:১০ AM

রাজধানীর হাজারীবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয় দেওয়া শাহাদাত রহমান রোহানের নামে কামরাঙ্গীরচর থানায় ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী। তবে রোহান এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি বানোয়াট ও সাজানো। তিনি তরুণীকে চেনেন না।

এ নিয়ে গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

ভুক্তভোগী নারীর পরিবারের সদস্যরা জানান, গত জুন মাসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই এনসিপি নেতা তাদের শ্যালিকাকে ধর্ষণ করেন। আট বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করেন ভুক্তভোগীর ভগ্নিপতি। তিনি গত শনিবার (২৬ জুলাই) হাজারীবাগ থানায় গিয়ে মামলা দায়েরের চেষ্টা করেন। তবে থানা মামলা নিতে অস্বীকৃতি জানায় বলে তার অভিযোগ।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “অভিযুক্ত যুবকের বাড়ি হাজারীবাগ এলাকায় হলেও ঘটনার স্থান কামরাঙ্গীরচরের অন্তর্ভুক্ত। তাই ভুক্তভোগীকে কামরাঙ্গীরচর থানায় যেতে বলা হয়েছে। মামলা নিতে গড়িমসি বা অস্বীকৃতির অভিযোগ সঠিক নয়।”

এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ওসি আমিনুর রহমান জানান, “ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত চলছে। ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এনসিপির কেন্দ্রীয় সূত্র জানিয়েছে, হাজারীবাগে এখনো দলটির কোনো সাংগঠনিক কমিটি গঠন হয়নি। যারা নাগরিক কমিটির সদস্য ছিলেন, তারাই এখন এনসিপির নাম ব্যবহার করছেন। তবে অভিযুক্ত যুবক স্থানীয়ভাবে এনসিপির পরিচিত মুখ বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে, এনসিপির কয়েকজন নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে বলেছেন—অভিযোগ সত্য হলে তারা মামলার পক্ষে, তবে যেন কাউকে ষড়যন্ত্র করে ফাঁসানো না হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে ইতোমধ্যে বিচার দাবি করে অনেকেই পোস্ট দিচ্ছেন। পুলিশের প্রতি নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  হাজারীবাগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close