বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ডকে কারাদণ্ড
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৯:৪২ পিএম

আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনার দায়ে হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও দুই সহকারী কমিশনার (ভূমি)-কে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) দুপুরে হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ তারেক আজিজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত কেউই আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার (খোয়াই মুখ) এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। অথচ ওই জমির ওপর আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা জারি ছিল।

এই অভিযানে আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদের ঘর ভেঙে বেদখল করা হয়। পরবর্তীতে তিনি ২০০৮ সালের ১০ আগস্ট হবিগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

আসামিদের মধ্যে ছিলেন তৎকালীন জেলা প্রশাসক আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম আমিনুল ইসলাম, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত এসিল্যান্ড নুরে আলম সিদ্দিকী এবং সদরের সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলম।

বাদীপক্ষের আইনজীবী সুদীপ কান্তি বিশ্বাস জানান, দীর্ঘ ১৭ বছর পর আদালত চার কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছেন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালত আগামী ২১ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   এসিল্যান্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close